News Flash

  • Home
  • বিদেশ
  • ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার ক্ষতিগ্রস্তদের পাশে ফিফা

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার ক্ষতিগ্রস্তদের পাশে ফিফা

জুরিখ, ১৭ ফেব্রুয়ারি (হি. স.) : তুরস্ক ও সিরিয়ায় শতাব্দীর প্রলয়ঙ্কারী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। আজ শুক্রবার সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিফা ফাউন্ডেশনের পক্ষ থেকে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে ১০ লক্ষ ডলার আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।
গত ৬ ফেব্রুয়ারি ভোরে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে দুই দেশের বিস্তীর্ণ এলাকা। সর্বস্ব আর প্রিয়জন হারাদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে সেখানকার আকাশ-বাতাস। এদিন বিকেল পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৪৪ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। এখনও চলছে ধ্বংসস্তুপ সরানোর কাজ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন উদ্ধারকারীরা। এই অবস্থায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। আজ শুক্রবার সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিফা ফাউন্ডেশনের পক্ষ থেকে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে ১০ লক্ষ ডলার আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। তুরস্ক ফুটবল ফেডারেশন ও সিরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের পদাধিকারীদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতেই ওই আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। ভূমিকম্পে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের অস্থায়ী আস্তানা গড়ে দেওয়া সহ অন্যান্য প্রয়োজনীয় সাহায্যের জন্য ওই অর্থ ব্যয় করা হবে।’  
ইতিমধ্যেই তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে  ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) কর্তৃপক্ষ।  বিপর্যস্তদের জন্য এক মিলিয়ন পাউন্ড আর্থিক অনুদানের ঘোষণাও দিয়েছে সংস্থাটি। পাশাপাশি ভূমিকম্পে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে ইপিএলের সবগুলি ম্যাচে ফুটবলার ও কর্মকর্তারা কালো আর্মব্যান্ড পরিধান করে মাঠে নামছেন। ইপিএল কর্তৃপক্ষের পাশাপাশি ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং ‘উয়েফা ফাউন্ডেশন ফর চিলড্রেন’ তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ২ লাখ ইউরো অনুদান দিয়েছে।

Releated Posts

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বজুড়ে ভারতীয় দূতাবাসে গান্ধী জয়ন্তী পালন, স্মরণ সত্য ও অহিংসার বার্তা

ক্যানবেরা, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও হাইকমিশনগুলিতে গান্ধী জয়ন্তী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমল ৭.৫৫ শতাংশ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই সময়ে আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি প্রায় ৭.৫৫ শতাংশ…

ByByNews Desk Oct 1, 2026

ফ্লাইদুবাই বিমান ঘটনায় তদন্ত শুরু সংযুক্ত আরব আমিরশাহির, খতিয়ে দেখা হবে জঙ্গি যোগের সম্ভাবনাও

আবুধাবি, ১ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে ঘটে যাওয়া ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top