News Flash

Image

৩.৯ প্রাবল্যের মৃদু ভূমিকম্প মেঘালয়ে, ক্ষয়ক্ষতি নেই

শিলং, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : ফের ভূমিকম্প উত্তরপূর্বে। মণিপুর, অসম এবং সিকিমের পর এবার কেঁপে উঠেছে মেঘালয়। আজ বৃহস্পতিবার সকাল ৯-টা ২৬ মিনিট ২৯ সেকেন্ডে কেঁপে উঠেছে শিলং সহ রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলার বিভিন্ন এলাকা। আজ সকালে সংঘটিত ভূমিকম্প রিখটার স্ক্যালে ৩.৯ ধরা পড়েছে। তবে ভূমিকম্পের ঘটনায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস) একটি ফটো পোস্ট করে তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডলে বিস্তারিত তথ্য দিয়ে জানিয়েছে, আজ ১৬ ফেব্রুয়ারি সকাল ০৯:২৬:২৯-এ মেঘালয়ের পূর্ব খাসিপাহাড়ে রিখটার স্ক্যালে ৩.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল পূর্ব খাসিপাহাড় জেলার ভূগৰ্ভের ৪৬ কিলোমিটার গভীরে ২৫.৩০ উত্তর অক্ষাংশ এবং ৯১.৭১ দ্রাঘিমাংশে।

প্ৰসঙ্গত, এর আগে গত ১৩ ফেব্রুয়ারি সকাল ১১টা ৫৭ মিনিট ২৭ সেকেন্ডে ৩.২ প্রাবল্যের ভূমিকম্পে কেঁপেছে মধ্য অসমের হোজাই শহর। ওইদিনই সিকিমের ইউকসোম শহরে ভোর ৪-টা ১৫ মিনিট ৪ সেকেন্ডে ভূমিকম্প হয়েছে। অন্যদিকে গত ১২ ফেব্রুয়ারি বিকাল ৬-টা ১৮ মিনিট ১৭ সেকেন্ডে মধ্য অসমের নগাঁও জেলায় রিখটার স্ক্যালে ৪.০ প্রাবল্যের ভূমিকম্প হয়েছিল।

উল্লেখ্য, গত কয়েক বছরে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ক্রমাগত ভূমিকম্প হচ্ছে। অসম, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুরে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়েছে। উত্তরপূর্বে ঘন ঘন ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বিজ্ঞানীরা বলছেন, সিসমিক জোন ৫-এ অবস্থিত হওয়ায় উত্তর-পূর্বাঞ্চলে প্রায়ই ছোটখাটো কম্পন অনুভূত হয় এবং হবে। এতে অস্বাভাবিক এবং আতঙ্কিত হওয়ার তেমন কারণ নেই। তাঁদের কথায়, ভারতীয় প্ল্যাট প্রতি বছর উত্তর-উত্তরপূর্ব দিকে ৫ সেন্টিমিটার করে সরে। এতে ঘর্ষণ হয়। ফলে ভূমিকম্প অনুভূত হচ্ছে। বলা হচ্ছে, অরুণাচল প্রদেশের উত্তর দিকে আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় বেশি ভূমিকম্প হয়। তেমনি মণিপুর ও মিজোরামের পূর্ব দিকে মায়ানমার অঞ্চলে ক্রমাগত ঘর্ষণে ভূমিকম্প হয়ে থাকে। তার প্রভাবে ওই দুই রাজ্যেও ঘন ঘন ভূকম্প অনুভূত হচ্ছে।

Releated Posts

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top