News Flash

  • Home
  • দিনের খবর
  • ভূমিকম্পে প্রাণহানি ২২ হাজার ছাড়াল, তুরস্কেই মৃত্যু ১৮,৯৯১ জনের
Image

ভূমিকম্পে প্রাণহানি ২২ হাজার ছাড়াল, তুরস্কেই মৃত্যু ১৮,৯৯১ জনের

আঙ্কারা, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : সিরিয়া ও তুরস্কের দক্ষিণাঞ্চলে শতাব্দীর প্রলয়ঙ্কারী ভুমিকম্পে মৃতের সংখ্যা ২২ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। তার মধ্যে শুধু তুরস্কেই প্রাণ হারিয়েছেন ১৮ হাজার ৯৯১ জন। ১৯৯৯ সালে দেশটিতে ভয়াবহ ভূমিকম্পে মারা গিয়েছেন ১৮ হাজার মানুষ। সেই রেকর্ড ভেঙে গিয়েছে। সময় যত গড়াচ্ছে ততই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকা প্রিয়জনদের বাঁচার আশা ছাড়ছেন পরিবারের সদস্যরা। যদিও ধ্বংসস্তুপের নিচ থেকে এখনও বহু মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করে আনছেন উদ্ধারকারীরা।

শুক্রবার ভারতীয় সময় সনধে সাড়ে ছয়টা পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় সোমবারের ভোরের ভয়াবহ ভুমিকম্পে মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। তার মধ্যে তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ৯৯১। সিরিয়ায় ৩ হাজার ৩৭৭ জন প্রাণ হারিয়েছেন। ধ্বংসস্তুপ সরাতেই একের পর এক বরফ জমাট বাঁধা মৃতদেহ উদ্ধার করছেন উদ্ধারকারীরা।
ভূমিকম্পের ১০৪ ঘন্টা বাদে কিরিখন শহরের ধ্বংসস্তুপ থেকে জেইনাপ কাহরেমন নামে ৪০ বছর বয়সী এক মহিলাকে উদ্ধার করেছেন জার্মানি উদ্ধারকারী দলের সদস্যরা। ভূমিকম্পের উ‍ৎসস্থল কাহরামানমারাস থেকে উদ্ধার করেছেন দুই বোনকে। ১০০ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে জীবিত অবস্থায় একের পর এক মানুষকে উদ্ধার করতে পেরে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ছেন উদ্ধারকারীরা।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top