News Flash

  • Home
  • খেলা
  • সান্তনার জয় দিয়ে স্কুল ক্রিকেট অভিযান শেষ রবিশঙ্কর বিদ্যামন্দিরের
Image

সান্তনার জয় দিয়ে স্কুল ক্রিকেট অভিযান শেষ রবিশঙ্কর বিদ্যামন্দিরের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি।। জয় পেয়েছে রবিশংকর বিদ্যামন্দির। তবে এই জয় সান্তনার জয়। এটাই আত্ম সন্তষ্টির যে, জয় দিয়ে এবারের মতো আন্তঃ স্কুল ক্রিকেট অভিযান শেষ করেছে শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যামন্দির। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৭ আন্ত: স্কুল ক্রিকেটে শ্রী শ্রী রবি শংকর বিদ্যামন্দির আজ ১১১ রানের বড় ব্যবধান ডঃ বি আর আম্বেদকর স্কুলকে পরাজিত করেছে। প্রথম ম্যাচে নন্দননগর স্কুলের কাছে ৮৮ রানে রবিশংকর বিদ্যামন্দির পরাজিত হয়েছিল। আজ, বৃহস্পতিবার খেলা ছিল নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে। সকাল ৯ টায় ম্যাচ শুরুতে টস জিতে শ্রী শ্রী রবি শংকর বিদ্যামন্দির প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার সুশোভন চক্রবর্তীর ২৮ রান এবং রাজর্ষী দেবের ১৯ রানের পাশাপাশি অতিরিক্ত খাতে প্রাপ্ত ৬১ রানের কথা উল্লেখ করতেই হয়। রবি শংকর বিদ্যামন্দিরের তন্ময় দাস, অরবিন্দ চক্রবর্তী ও সাগর দেবনাথ দুটি করে এবং সন্দীপন দাস ও অধিনায়ক সৌমিত্র কর্মকার একটি করে উইকেট পেয়েছে।  পাল্টা ব্যাট করতে নেমে ড: বি আর আম্বেদকর ইংলিশ মডেল স্কুল ৩১.১ ওভার খেলে ৮০ রানেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে সন্দীপন দাস ১৮ রান সংগ্রহ করে অপরাজিত থাকলেও অন্যরা তেমন সঙ্গ দিতে পারেনি। রবিশঙ্কর বিদ্যামন্দিরের আয়ুষ্মান সেন ৬ রানে ৪টি উইকেট পেয়েছে। এছাড়া, সুশোভন চক্রবর্তীও চারটি উইকেট পেয়েছে ২৭ রানের বিনিময়ে। রাজর্ষী দেব পেয়েছে দুটি উইকেট। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সের নিরিখে বিজয়ী দলের সুশোভন পেয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top