ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি।। জয় পেয়েছে রবিশংকর বিদ্যামন্দির। তবে এই জয় সান্তনার জয়। এটাই আত্ম সন্তষ্টির যে, জয় দিয়ে এবারের মতো আন্তঃ স্কুল ক্রিকেট অভিযান শেষ করেছে শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যামন্দির। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৭ আন্ত: স্কুল ক্রিকেটে শ্রী শ্রী রবি শংকর বিদ্যামন্দির আজ ১১১ রানের বড় ব্যবধান ডঃ বি আর আম্বেদকর স্কুলকে পরাজিত করেছে। প্রথম ম্যাচে নন্দননগর স্কুলের কাছে ৮৮ রানে রবিশংকর বিদ্যামন্দির পরাজিত হয়েছিল। আজ, বৃহস্পতিবার খেলা ছিল নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে। সকাল ৯ টায় ম্যাচ শুরুতে টস জিতে শ্রী শ্রী রবি শংকর বিদ্যামন্দির প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার সুশোভন চক্রবর্তীর ২৮ রান এবং রাজর্ষী দেবের ১৯ রানের পাশাপাশি অতিরিক্ত খাতে প্রাপ্ত ৬১ রানের কথা উল্লেখ করতেই হয়। রবি শংকর বিদ্যামন্দিরের তন্ময় দাস, অরবিন্দ চক্রবর্তী ও সাগর দেবনাথ দুটি করে এবং সন্দীপন দাস ও অধিনায়ক সৌমিত্র কর্মকার একটি করে উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে ড: বি আর আম্বেদকর ইংলিশ মডেল স্কুল ৩১.১ ওভার খেলে ৮০ রানেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে সন্দীপন দাস ১৮ রান সংগ্রহ করে অপরাজিত থাকলেও অন্যরা তেমন সঙ্গ দিতে পারেনি। রবিশঙ্কর বিদ্যামন্দিরের আয়ুষ্মান সেন ৬ রানে ৪টি উইকেট পেয়েছে। এছাড়া, সুশোভন চক্রবর্তীও চারটি উইকেট পেয়েছে ২৭ রানের বিনিময়ে। রাজর্ষী দেব পেয়েছে দুটি উইকেট। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সের নিরিখে বিজয়ী দলের সুশোভন পেয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব।

সান্তনার জয় দিয়ে স্কুল ক্রিকেট অভিযান শেষ রবিশঙ্কর বিদ্যামন্দিরের
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















