News Flash

  • Home
  • দেশ
  • রায়গঞ্জে দুটি কাপড়ের দোকানে আগুন
Image

রায়গঞ্জে দুটি কাপড়ের দোকানে আগুন

রায়গঞ্জ, ৬ ফেব্রুয়ারি (হি. স.) : উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। সোমবার সাতসকালে শহরের দেহশ্রী মোড় সংলগ্ন এলাকায় দুটি কাপড়ের দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভস্মীভূত হয়ে যায় দুটি দোকান। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে দাবি মালিকপক্ষের। ঘটনাস্থলে রায়গঞ্জ দমকলবাহিনীর দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত, দুটি দোকানই রায়গঞ্জ শহরের বহু পুরোনো কাপড়ের দোকান। কাপড়, শাড়ি সহ লেপ কম্বল, বালিশ বিক্রি হয় সেখানে। দুটি দোকানেই মজুত ছিল বিপুল পরিমাণ তুলো ও কাপড়। এদিন সকাল ১০ টা নাগাদ আচমকাই দোকানে আগুন দেখতে পান কর্মীরা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে দুটি দোকানকেই। আশপাশে আরও অনেক দোকান, হোটেল থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রায়গঞ্জ পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন কুমার বর্মন সহ বণিকসভার সদস্যরা ঘটনাস্থলে যান। শর্ট শার্কিট না অন্য কোনও কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত চলছে।

Releated Posts

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top