News Flash

  • Home
  • দেশ
  • আগুনে পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে
Image

আগুনে পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে

পশ্চিম মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার অন্তর্গত বস্তি এলাকায় সোমবার সকালে আগুন লেগে পাঁচটি বাড়ি পুড়ে গেছে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ খবর লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, দমকল আসার আগেই পাঁচটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে ঘরে রাখা কাগজপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। কয়েকটি বাড়িও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন সকালে হঠাৎ কেউ কলোনিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। এছাড়াও জলের ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে পারেনি স্থানীয় বাসিন্দারা। আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্যের আশ্বাস দিয়েছে ক্ষীরপাই পৌরসভা।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top