নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ ৮নং টাউন বড়দোওয়ালী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী অনন্ত ব্যানার্জি৷ বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হন গ্রান্ডডিউজ এলাকায়৷ তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী অনন্ত ব্যানার্জি জানান বাড়ি বাড়ি প্রচারে বেড়িয়ে দেখেছেন জল যন্ত্রণার সমস্যায় জর্জরিত বহু এলাকার মানুষ৷ বর্ষার দিনে মানুষের অবস্থা দুর্বিষহ হয়ে ওঠে৷ তাই নির্বাচনে জয়ী হয়ে নিকাশি ব্যবস্থার উন্নয়ন ঘটাবেন৷ একই সঙ্গে একাধিক প্রকল্প প্রকল্পের বাস্তবায়ন ঘটানো হবে বলে জানান তিনি৷ সাত রামনগর কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হয়ে লড়াই করছেন বরিষ্ঠ আইনজীবী তথা মানবাধিকার কর্মী পুরুষোত্তম রায় বর্মণ৷ বাম কংগ্রেস তাঁকে সমর্থন জানিয়ে এই কেন্দ্রে কোন প্রার্থী দেয়নি৷ তাই এই কেন্দ্রে মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিজেপি-র সাথে নির্দল প্রার্থীর৷ এদিন নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মণ জয়নগর মহাবীর ক্লাব সংলগ্ণ এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালান৷ তাঁর দাবী মানুষ খুশী৷ এই মানুষ পরিবর্তন চাইছে৷ তাই তাঁকে গ্রহণ করছে৷

সাত রামনগর কেন্দ্রে জোর প্রচার নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মনের
Tags:
Releated Posts
বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি
আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…
রানীবাজারে তেলবাহী লরির ধাক্কায় স্কুটার আরোহীর মৃত্যু, ঘাতক গাড়ির খোঁজে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরার রানীবাজারের দলুরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুদীপ দেবনাথ নামে…
সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে আহত কৃষক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন এক কৃষক।…
আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট
আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…


















