News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • সাত রামনগর কেন্দ্রে জোর প্রচার নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মনের
Image

সাত রামনগর কেন্দ্রে জোর প্রচার নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ ৮নং টাউন বড়দোওয়ালী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী অনন্ত ব্যানার্জি৷ বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হন গ্রান্ডডিউজ এলাকায়৷  তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী অনন্ত ব্যানার্জি জানান বাড়ি বাড়ি প্রচারে বেড়িয়ে দেখেছেন জল যন্ত্রণার সমস্যায় জর্জরিত বহু এলাকার মানুষ৷ বর্ষার দিনে মানুষের অবস্থা দুর্বিষহ হয়ে ওঠে৷ তাই নির্বাচনে জয়ী হয়ে নিকাশি ব্যবস্থার উন্নয়ন ঘটাবেন৷ একই সঙ্গে একাধিক প্রকল্প প্রকল্পের বাস্তবায়ন ঘটানো হবে বলে জানান তিনি৷ সাত রামনগর কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হয়ে লড়াই করছেন বরিষ্ঠ আইনজীবী তথা মানবাধিকার কর্মী  পুরুষোত্তম রায় বর্মণ৷ বাম কংগ্রেস তাঁকে সমর্থন জানিয়ে এই কেন্দ্রে কোন প্রার্থী দেয়নি৷ তাই এই কেন্দ্রে মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিজেপি-র সাথে নির্দল প্রার্থীর৷ এদিন নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মণ জয়নগর মহাবীর ক্লাব সংলগ্ণ এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালান৷ তাঁর দাবী মানুষ খুশী৷ এই মানুষ পরিবর্তন চাইছে৷ তাই তাঁকে গ্রহণ করছে৷

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top