ওয়াশিংটন, ২ অক্টোবর (হি.স.): আমেরিকায় করোনাভাইরাসের প্রকোপে রাশ টানাই যাচ্ছে না। মার্কিন মুলুকে ফের বাড়ল করোনায় মৃত্যুর সংখ্যা, ঊর্ধ্বমুখী আক্রান্তের সংখ্যাও। আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২০ হাজার ৮৭৬ জন। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১,৮২১ জনের। ফলে বাড়তে বাড়তে আমেরিকায় ৪৪,৪৪৩,৪০৫-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের মোট সংক্রমণ। আমেরিকায় সময় অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১,৮২১ জনের মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা ৭ লক্ষ ১৮ হাজার ৯৮৪-এ পৌঁছেছে।
ওয়ার্ল্ডোমিটার-এর দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২০ হাজার ৮৭৬ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ১,৮২১ জনের। মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৩৩,৮১৬,৪৯৪ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৯৯ লক্ষ ০৭ হাজার ৯২৭ জন।
2021-10-02

