News Flash

  • Home
  • দিনের খবর
  • জলপাইগুড়িতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত প্লাস্টিকের গোডাউন
Image

জলপাইগুড়িতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত প্লাস্টিকের গোডাউন

জলপাইগুড়ি, ৩০ সেপ্টেম্বর (হি. স.): জলপাইগুড়ি পুরসভার শিল্পসমিতি পাড়া এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একটি প্লাস্টিকের গোডাউন। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে । প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দ্রুত খবর দেওয়া হয় দমকলকেন্দ্রে। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোনোর আগেই আগুন ছড়িয়ে পড়ে। পাশের করলা নদী থেকে দমকল পাম্পের সাহায্যে জল তুলে আগুন নিয়ন্ত্রনে আনে দমকল বাহিনী। গোডাউনে কোনও বিদ্যুৎ সংযোগ ছিল না। তারপরেও কিভাবে সেখানে আগুন লাগল তা নিয়ে প্রশ্ন তুলেছেন গোডাউনের মালিক দীপক কুমার গোয়েল।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top