News Flash

  • Home
  • খেলা
  • Left-wing land robbers still : বাম জমানার জমি ডাকাতরা বহাল তবিয়তে, সরকারি ভূমির যথেচ্ছ কেলেংকারীর সুরাহা নেই
Image

Left-wing land robbers still : বাম জমানার জমি ডাকাতরা বহাল তবিয়তে, সরকারি ভূমির যথেচ্ছ কেলেংকারীর সুরাহা নেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্ঢেম্বর৷৷ দীর্ঘ বাম জমানায় বহু জমি এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল বন্দোবস্ত পেয়েছে৷ বিজেপি সরকার ক্ষমতায় এসে এই সব বেআইনী কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে প্রতিশ্রুতি দিলেও তা কার্য্যকর করা হয়নি৷ এই জমি বন্টন কেলেঙ্কারি বাম আমলে চুপিসারেই হয়েছে৷ প্রতিবাদী শক্তি সোচ্চার হতে সাহসী হয়নি৷ সংগীত গ্রাম, কৃষক সেবা কেন্দ্র, যাদু কেন্দ্র ইত্যাদির নামে বিস্তর সরকারি জমি বিলি বন্টন হয়৷ কিন্তু কাজের কাজ অষ্টরম্বা৷ এর বিরুদ্ধে তদন্তের দাবী উঠলেও বর্তমানে তাও প্রায় চাপা পড়ে আছে৷ সবচেয়ে আশ্চর্য্যের বিষয় অনেক মূল্যবান জায়গা নেতার আত্মীয় ও পরিজনদের নামে বন্দোবস্ত করিয়ে নেয়া হয়৷ বটতলা টিআরটিসি স্ট্যান্ডের জমিও বাম প্রভাবশালীদের মধ্যে বন্দোবস্তের ব্যবস্থা করে দেয়া হয়৷ তখন ভয়ে কেউ মুখ খুলতে চাননি৷ ফলে, জমি ডাকাতির ঘটনা বাড়তেই থাকে৷


জমানা বদলের সাথে সাথে জমি প্রাপক সুবিধাভোগীরা রাতারাতি বর্তমান ক্ষমতাসীনদের সাথে গোপন যোগাযোগ করেছেন বলে জানা গিয়েছে৷ আর এজন্যই তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না৷ রাজ্যে অনেক ভূমিহীন আছেন যারা ভূমির অভাবে কিছুই করতে পারছেন না৷ তারা বঞ্চিত হচ্ছেন৷ সরকারি জমি বন্টনের জন্য নামকাওয়াস্তে একটি কমিটিও আছে৷ তাদের অভিযোগও সরকারি পর্য্যায়ে কলাপাতার সমান বলে অভিযোগ করেছেন৷ এই পরিস্থিতিতে রাজ্যের বর্তমানে যেসব সরকারি জমি পতিত আছে সেগুলি বিলি বন্টনের ক্ষেত্রে বা বন্দোবস্ত দেওয়ার প্রশ্ণে একটি শক্তিশালী নীতিনির্দেশিকা প্রণয়ন করার তাগিদ এসেছে৷ জমি লুটের তদন্ত করলে বহু কেলেংকারী বেরিয়ে আসবে৷ এই কলংকিতরাই এখন তলে তলে ক্ষমতাসীনদের ভীড়ে মিশে যাচ্ছেন৷ অদূর ভবিষ্যতে জমি লুট ইত্যাদির বিরুদ্ধে সরকার শক্তিশালী ভূমিকা না নিলে রাজ্যের প্রভূত ক্ষতির সম্ভাবনা রয়েছে৷


এদিকে, রাজধানী আগরতলা শহরের আশেপাশে প্রচুর সরকারি জমি তথা খাস জমিতে ভূমি বন্দোবস্ত দেয়া হয়েছে৷ বাড়ি ঘর করে বসবাসও করছেন৷ আশ্চর্য্যের বিষয় হচ্ছে যাদেরকে ভূমি বন্দোবস্ত দেওয়া হয়েছে তারা আবার তাদের বাড়ির আশেপাশের জায়গা দখল করে নিয়েছেন৷ এমন ঘটনার অভাব নেই৷ তাছাড়া যেসব সংস্থার নামে সরকারি জমি দেয়া হয়েছে সেই সব সংস্থার অস্তিত্বই নজরে নেই৷ কোটি কোটি টাকার সরকারি জমি হাতিয়ে নিয়েছে ওইসব সংস্থা৷ কিছু সংস্থাতো আবার যে কারণে জমি নিয়েছিল তা না করে অন্য ব্যবসা চালিয়ে যাচ্ছে৷

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top