News Flash

  • Home
  • দিনের খবর
  • Mysterious death of a young man : যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিশালগড়ে
Image

Mysterious death of a young man : যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিশালগড়ে

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,২১ সেপ্টেম্বর।। বিশালগড়ের হরিশ নগর পঞ্চায়েতে নিজ বাড়িতে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত যুবকের মায়ের অভিযোগ পুত্রবধূ তার ছেলেকে খুন করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশালগড় থানাধীন হরিশ নগর পঞ্চায়েতের দুই নং গেট এলাকায় রহস্যজনকভাবে মৃত্যু এক যুবকের।ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে বারোটা নাগাদ এক যুবক নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে ।

পরবর্তী সময়ে উনার স্ত্রী পূর্ণিমা সরকার কাউকে না জানিয়ে ঝুলন্ত অবস্থা থেকে দেহটি নামিয়ে নেয় ।তারপর বাড়ির অন্য লোকদেরকে ডাকাডাকি শুরু করে। তারা এসে অর্ধমৃ অবস্থায় বিশালগড় হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত যুবকের মায়ের অভিযোগ তাকে তার স্ত্রী খুন করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মঙ্গলবার সকাল থেকে উত্তেজনা দেখা দেয়।বিশালগড় থানার পুলিশ এ ব্যাপারে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।এখন দেখার বিষয় ময়নাতদন্তের রিপোর্টে কি আসে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

কর্নাটকে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ, ‘পশ্চিমবঙ্গের মতো পরিণতি’র হুঁশিয়ারি বিজয়েন্দ্রর

হাভেরি (কর্নাটক), ১৬ জুলাই (আইএএনএস): আইন-শৃঙ্খলার অবনতি এবং তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ তুলে কর্নাটকের হাভেরিতে বৃহস্পতিবার রাজ্য সরকারের বিরুদ্ধে…

ByByNews Desk Jul 16, 2026

দুর্গাপুজোর পবিত্রতাকে আগের তৃণমূল সরকার শুধুই উৎসবে সীমাবদ্ধ করেছিল: সমীক ভট্টাচার্য

কলকাতা, ১৬ জুলাই (আইএএনএস): দুর্গাপুজোর ধর্মীয় পবিত্রতা ও মাহাত্ম্যকে আগের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার শুধুমাত্র একটি…

ByByNews Desk Jul 16, 2026

সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগে উত্তর ২৪ পরগনায় তৃণমূল নেতার বাড়ি ও মাদ্রাসায় ইউপি এটিএসের তল্লাশি

কলকাতা, ১৬ জুলাই (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগে তদন্তের অংশ হিসেবে উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ইউপি এটিএস) বৃহস্পতিবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 16, 2026

পিওকের শান্তিপূর্ণ বিক্ষোভে অরাজকতা ছড়াতে দুষ্কৃতীদের ঢোকানোর ছক পাকিস্তানের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস রূপ দেওয়ার জন্য দুষ্কৃতী ও জঙ্গিদের…

ByByNews Desk Jul 16, 2026
Scroll to Top