News Flash

  • Home
  • খেলা
  • CPIM state secretary Jiten Chowdhary : ত্রিপুরায় সিপিএমে জীতেন সর্বাধিনায়ক, দিল্লী পাঠিয়েও রাজ্যের ব্যাটন তাঁর হাতেই অর্পিত
Image

CPIM state secretary Jiten Chowdhary : ত্রিপুরায় সিপিএমে জীতেন সর্বাধিনায়ক, দিল্লী পাঠিয়েও রাজ্যের ব্যাটন তাঁর হাতেই অর্পিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্ঢেম্বর৷৷ সিপিএম রাজ্য সম্পাদক প্রয়াত গৌতম দাশের স্থলাভিষিক্ত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রাক্তন সাংসদ এবং জাতি উপজাতির মধ্যে জনপ্রিয় নেতা জীতেন চৌধুরী৷ সদ্য প্রয়াত গৌতম দাশের রাজ্য সম্পাদকের পদ তড়িঘড়ি পূরণ করার তাগিদ দেখা দেয়৷ আজ সিপিএম রাজ্য কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে জীতেন চৌধুরীকে রাজ্য সম্পাদক পদে নির্বাচিত করা হয়৷ এই নির্বাচনে ঐতিহাসিক তাৎপর্য আছে৷ রাজ্য সিপিএমে অতীতে দশরথ দেবের মতো সংগ্রামী নেতাকে অভিষিক্ত করা হয়েছিল৷ এরপর দীর্ঘ সময় এই পদে উপজাতি নেতার অভিষেক খুব একটা দেখা যায়নি৷


এইবার সিপিএম রাজ্য কমিটির সম্পাদক পদে জীতেন চৌধুরীর অভিষেক ঐতিহাকি ঘটনা হিসাবে অনেকেই মনে করছেন৷ শ্রী চৌধুরী দীর্ঘ সময় রাজ্য রাজনীতির আঙিনায় যথেষ্ট সাড়া ফেলেছিলেন৷ সিপিএমের ক্ষমতা যখন মধ্য গগনে তখন একসময় জীতেন চৌধুরীকে মুখ্যমন্ত্রী অভিষেক করারও দাবী উঠেছিল৷ তিনি তথ্য সংসৃকতি, শিল্প ও বাণিজ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পালন করেছেন এবং জনপ্রিয়তার মানদন্ডে তিনি এগিয়ে যান৷ এতে করে সিপিএম অভ্যন্তারিণ রাজনীতিতে টানাপোরেন আসে৷ জীতেন চৌধুরীর অনিচ্ছ সত্বেও তাঁকে লোকসভার সাংসদ পদে দিল্লীতে পাঠিয়ে দেয়া হয়৷ শ্রী চৌধুরী পার্টির নির্দেশ মাথা পেতে নিয়েছিলেন৷ বৃহত্তর আঙিনায় তিনি সাফল্যের নজিরও রেখেছেন৷ ইতিহাসের চাকা ভিন্ন পথে চলে৷ গত বিধানসভা নির্বাচনে সিপিএম ক্ষমতা হারায়৷ দূর্দান্ত প্রতাপশালী দল বিজেপি ক্ষমতার মসনদ দখল করে৷ তখনই সিপিএম দলে ঘোর অমাবস্যা দেখা দেয়৷ কিন্তু, জীতেন চৌধুরীর সংগ্রামী মেজাজ অটুট থাকে৷ তিনি রাজ্য চষে বেড়ান৷ মানুষ যেখানে আক্রান্ত হন সেখানে ছুটে যান৷ সেই লড়াকো জীতেন চৌধুরী সিপিএম রাজ্য সম্পাদক পদে বৃত হওয়ায় দল অনেকটাই অক্সিজেন পাবে৷


যে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি উপজাতিদের সমর্থনপুষ্ট হয়ে রাজনৈতিক শক্তি বাড়িয়েছিল তাহা এখন অনেকটাই মৃয়মান৷ পাহাড় এলাকায় যে সিপিএমের একাধিপত্য কায়েম ছিল তাহা তছনছ হয়ে গিয়েছে৷ এডিসি হাতছাড়া হল৷ এসবের পেছনে বড় কারণ উপজাতি এলাকায় নেতৃত্বের সংকট৷ সিপিএম উপজাতি নেতাদের অনেকেই ভোগ বিলাশে মত্ত হয়ে পাহাড়ের ছিন্নমূল গরীব সর্বহারা উপজাতিদের কাছ থেকে সরে গিয়েছে৷ আত্মস্বার্থ এবং দম্ভ গ্রাস করেছে৷ উপজাতি এলাকায় শক্তি পুণরোদ্ধার করতে না পারলে ক্ষমতা দখলের স্বপ্ণ অধরাই থেকে যাবে৷ একথা সিপিএম নেতারা ভালই বুঝতে পারছেন৷ সম্ভবত সেই লক্ষ্য সামনে রেখে জীতেন চৌধুরীর মতো লড়াকো নেতাকে রাজ্য সম্পাদক পদে দল বেছে নিল৷ দলের এই চরম দুর্দিনে জীতেন চৌধুরী কতখানি লড়াই করে শক্তি পুনরুদ্ধার করতে পারেন তাই এখন দেখার সবচেয়ে বড় বিষয়৷ ইতিহাসের পথ বেয়ে সিপিএম দল ত্রিপুরায় দিনে দিনেই শক্তিহীন হয়েছে৷ দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে কমরেডদের মধ্যে ভোগ বিলাশের প্রবণতা বেড়েছে৷ সংগ্রামী মেজাজ এখন আর নেই৷ যে সংগ্রাম দলকে ক্ষমতায় এনেছিল তাকে পুনরুদ্ধার করতে না পারলে দল শক্ত মাটির উপর দাঁড়াতে পারবে না৷ জীতেন চৌধুরী নিশ্চয়ই তা বুঝতে পেরেছেন এবং নতুন করে দলকে সামনের সারিতে নিয়ে আসতে তাঁর অবদান কতখানি তা ভবিষ্যৎ বলতে পারবে৷
এদিকে, সিপিএম রাজ্য কমিটির তরফ থেকে বলা হয়েছে দলের আগামী রাজ্য সম্মেলন পর্যন্ত জীতেন চৌধুরীকে রাজ্য সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে৷

সিপিএমের তরফ থেকে রাজ্য সম্মেলন পর্যন্ত জীতেন চৌধুরী সম্পাদক পদে থাকবেন বলা হলেও রাজনৈতিক সূত্রে খবর জীতেন চৌধুরীই সিপিএম রাজ্য সম্পাদক পদে থাকবেন সম্মেলনের পরেও৷ অন্যদিকে, সিপিএম রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, আজ সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির একটি সংক্ষিপ্ত সভা অন-লাইনে অনুষ্ঠিত হয়৷ সভার শুরুতে প্রয়াত রাজ্য সম্পাদক গৌতম দাশ, দুইজন বিশিষ্ট আইনজীবি অভিজিৎ ঘোষ ও নারায়ণ নাহার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়৷ সভায় পার্টির রাজ্য সম্পাদক গৌতম দাশের প্রয়াণের পরিপ্রেক্ষিতে আসন্ন রাজ্য সম্মেলন পর্যন্ত রাজ্য সম্পাদকের দায়িত্ব পালনের জন্য সর্বসম্মতিক্রমে কমরেড জীতেন্দ্র চৌধুরীকে নির্বাচিত করা হয়৷ সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে আগামী ২৭ সেপ্ঢেম্বর ভারত বন্ধকে রাজ্য কমিটি সমর্থন জানাচ্ছে৷ রাজ্যে এই ধর্মঘট সফল করার লক্ষ্যে বামফ্রন্টের আহ্বানে আগামী ২১ শে সেপ্ঢেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক গণকনভেনশন অনুষ্ঠিত হবে৷ রাজ্য কমিটি এই গণকনভেনশন সফল করার আহ্বান জানাচ্ছে৷ ১৫ দফা দাবীর ভিত্তিতে চলতি ব্লক ভিত্তিক ডেপুটেশন কর্মসূচী অব্যাহত রাখার জন্য রাজ্য কমিটি আহ্বান জানিয়েছে৷

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top