News Flash

  • Home
  • Uncategorized
  • Two young women committed suicide : কুমারঘাট থানা এলাকায় ২৪ ঘন্টায় দুই যুবতীর আত্মহত্যা
Image

Two young women committed suicide : কুমারঘাট থানা এলাকায় ২৪ ঘন্টায় দুই যুবতীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। কুমারঘাট থানা এলাকায় ২৪ ঘন্টায় দুই যুবতীর আত্মহত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।উভয় ক্ষেত্রেই ব্যর্থ প্রেমের জ্বালায় আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রাজ্যে আত্মহত্যার ঘটনা ক্রমেই বাড়ছে ।রাজ্যের কোনো না কোনো প্রান্তে হামেশাই ঘটছে আত্মহত্যার ঘটনা।বিশেষ করে তরুন তরুনীদের মধ্যে আত্মহত্যার প্রবনতা বাড়ছে।

পরপর দুদিন দুটি আত্মহত্যার ঘটনা ঘটলো কুমারঘাট থানা এলাকায়।প্রথম ঘটনাটি কুমারঘাটের নিদেবীতে বৃহষ্পতিবার রাতে।সেখানে ভাড়া বাড়িতে ফাঁসিতে আত্মঘাতী করে এক কলেজ পড়ুয়া।জানা গেছে, প্রেমে ব্যর্থ হয়েই ফাঁসিতে জীবন দেয় কলেজ পড়ুয়া ছাত্রী। ঘটনার ২৪ ঘন্টা যেতে না যেতেই ফের আত্মহত্যার ঘটনা কুমারঘাট থানা এলাকায়।এবারে সুকান্তনগর বিদ্যাসাগর কলোনি পাড়ায় নিজ ঘর থেকে উদ্ধার হলো ওড়নায় ফাঁস জড়ানো বছর একুশের এক যুবতীর ঝুলন্ত দেহ। বিশ্বকর্মা পূজোর দিনে বাড়ির লোকেদের অনুপস্থিতে কোনো এক সময় নিজ ঘরেই আত্মঘাতী হয় যুবতী।বাড়ির লোকজন বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখে ডাকাডাকি করে উত্তর না পেয়ে সন্দেহ হয় বাড়ির লোকেদের।পরে ঘরের দরজা ভেঙে দেখতে পায় ফাঁসিতে ঝুলছে যুবতীর দেহ।

খবর দেওয়া হয় কুমারঘাট থানা এবং দমকল বাহিনীকে।মৃতদেহ উদ্ধার করে কুমারঘাট হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ। মৃতদেহ হাসপাতালের মর্গে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।খবর চাউর হতেই কান্নায় রোল পরে বাড়িতে। হটাৎ কি এমন হয়েছিলো যে একেবারে আত্মহত্যার পথই বেছে নিতে হলো যুবতীকে এই প্রশ্নের মধ্যেই হাতড়াচ্ছেন বাড়ির লোক সহ পাড়াপরলীরা।ধারনা করা হচ্ছে হয়তো প্রেমে ছ্যাকা খেয়েই এই পথ বেছে নিয়েছে যুবতী।ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।পর পর দুদিনে একই থানা এলাকায় দুই যুবতীর ফাঁসিতে আত্মহত্যার ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top