News Flash

  • Home
  • Uncategorized
  • Arvind Kejriwal has been elected national convener : টানা তিনবার আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক হিসেবে নির্বাচিত অরবিন্দ কেজরিওয়াল
Image

Arvind Kejriwal has been elected national convener : টানা তিনবার আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক হিসেবে নির্বাচিত অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (হি.স) : এনিয়ে টানা তিনবার আম আদমি পার্টির(আপ) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল জাতীয় আহ্বায়ক হিসেবে নির্বাচিত হলেন। রবিবার দলের জাতীয় এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে অরবিন্দ কেজরিওয়ালের নাম চূড়ান্ত করা হয়। প্রসঙ্গত, ২০১৬ সালের এপ্রিল মাসে তিনি দ্বিতীয়বারের জন্য দলের জাতীয় আহ্বায়ক পদে নির্বাচিত হয়েছিলেন। প্রতি তিন বছর অন্তর দলের এই পদের নির্বাচন হয়ে থাকে।

কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচন এবং ২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনের কারণে ওই পদের মেয়াদ কাল ২০২০ সাল পর্যন্ত বর্ধিত করা হয়। কিন্তু দেশজুড়ে মহামারীর কারণে ২০২০ সালে দলের জাতীয় পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়নি। এই কারণে এবছরের জাতীয় পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় এবং সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদের মেয়াদ তিন বছরের জায়গায় পরিবর্তে পাঁচ বছর করা হয়েছে। উল্লেখ্য, দলের ৩৪ জন সদস্যকে নিয়ে গঠিত জাতীয় এক্সিকিউটিভ কমিটির মিটিং অনুষ্ঠিত হয় এবং সেই মিটিং-এ অরবিন্দ কেজরিওয়ালকে পুনরায় দলের জাতীয় আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top