News Flash

  • Home
  • Uncategorized
  • Protests and demonstrations : প্রভিডেন্ট ফান্ড আধিকারিকের অফিসের সামনে বিভিন্ন দাবিতে প্রতিবাদ বিক্ষোভ ও ধরনা
Image

Protests and demonstrations : প্রভিডেন্ট ফান্ড আধিকারিকের অফিসের সামনে বিভিন্ন দাবিতে প্রতিবাদ বিক্ষোভ ও ধরনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর।। ত্রিপুরার জুট মিল শ্রমিক কর্মচারী ও ডাই ইন হার্নেস ও পেনশনারসের যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয় ভোলাগিরি প্রভিডেন্ট ফান্ড অফিস প্রাঙ্গণে।


জুট মিল শ্রমিক কর্মচারীদের যৌথ সংগঠনের উদ্যোগে শুক্রবার ভোলাগিরিস্থিত প্রভিডেন্ট ফান্ড আধিকারিকের অফিসের সামনে বিভিন্ন দাবিতে প্রতিবাদ বিক্ষোভ ও ধরনা সংগঠিত করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষ জুট অবসরপ্রাপ্তদের পেনশন সংক্রান্ত বিষয় নিয়ে তালবাহানা করা হচ্ছে। পেনশন প্রদানের ক্ষেত্রে সব ধরনের সিলিং তুলে দিয়ে আশানুরূপ পেনশন প্রদানের জন্য তারা দাবি জানিয়েছে। অবিলম্বে পেনশন প্রদানের ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।ধরনা স্থল থেকে এক প্রতিনিধি দল প্রভিডেন্ট ফান্ড আধিকারিকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন। অবিলম্বে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top