News Flash

  • Home
  • খেলা
  • বিধানসভা ভোটে মাফিয়া ও বাহুবলীকে টিকিট দেবে না বিএসপি : মায়াবতী
Image

বিধানসভা ভোটে মাফিয়া ও বাহুবলীকে টিকিট দেবে না বিএসপি : মায়াবতী

লখনউ, ১০ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে কোনও মাফিয়া অথবা বাহুবলীকে টিকিট দেওয়া থেকে বিরত থাকবে বহুজন সমাজ পার্টি (বিএসপি)। জানিয়ে দিলেন বিএসপি-র সুপ্রিমো মায়াবতী। শুক্রবার সকালে টুইট করে মায়াবতী জানিয়েছেন, উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে কোনও মাফিয়া অথবা বাহুবলী যাতে বিএসপি-র টিকিট না পায়, তা নিশ্চিত করা হবে। একইসঙ্গে মায়াবতী জানান, এর প্রেক্ষিতে আসন্ন বিধানসভা নির্বাচনে মুখতার আনসারীর পরিবর্তে মৌ বিধানসভা আসনে রাজ্য সভাপতি ভীম রাজভারের নাম চূড়ান্ত করা হয়েছে।

এদিন সকালে মোট তিনটি টুইট করেছেন মায়াবতী। দ্বিতীয় টুইটে তিনি জানান, জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে নেওয়া এই সিদ্ধান্তের কারণে, দলের দায়িত্বপ্রাপ্তদের কাছে অনুরোধ করছি, দলীয় প্রার্থী নির্বাচনের সময় এই সমস্ত বিষয়গুলি মাথায় রাখবেন। তৃতীয় টুইটে মায়াবতী জানিয়েছেন, বিএসপি-র সঙ্কল্প হল, ‘আইনের মাধ্যমে আইনের শাসন’-এর সঙ্গে উত্তর প্রদেশের চিৎ পরিবর্তন করা যাতে শুধুমাত্র রাজ্য অথবা দেশ নয়, বরং শিশুরাও বলতে পারে সরকার হওয়া উচিত বেহেনজির ‘সর্বজন হিতায় এবং সর্বজন সুখের’ মত।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top