News Flash

  • Home
  • দেশ
  • উত্তপ্ত তুফানগঞ্জ, তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Image

উত্তপ্ত তুফানগঞ্জ, তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

তুফানগঞ্জ, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : পঞ্চায়েত নির্বাচনের আগে ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ তুফানগঞ্জে। তৃণমুলের অভিযোগ, রবিবার তুফানগঞ্জের ঘোগারকুঠি কালীবাড়ি এলাকায় গভীররাতে কার্যালয়ের সামনে দলীয় পতাকা পুড়িয়ে দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। সোমবার ঘটনার প্রতিবাদ জানিয়ে তৃণমূলের কর্মী সমর্থকেরা বিক্ষোভ-মিছিল করে। ঘটনাকে কেন্দ্র করে এখনও এলাকায় উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য রয়েছে পুলিশবাহিনীও। পাশাপাশি তৃণমূলের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

তৃণমূল অঞ্চল সভাপতি বাসুদেব রায় জানান, রবিবার গভীর রাতে তুফানগঞ্জ মহকুমার চিলাখানা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোগারকুঠি কালীবাড়ি এলাকায় তৃণমূলের কার্যালয়ের ঢুকে তাদের পতাকা-ফেস্টুন ছিঁড়ে দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে এলাকায় মিছিল বের করে তৃণমূল। সেই নিয়েই উত্তেজনা ছড়ায়। যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
বিজেপির মন্ডল সভাপতি চিরঞ্জিত দাস জানান, তৃণমূল যে অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। শান্ত এলাকাকে অশান্ত করতেই পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটিয়েছে তৃণমূলেরই দুষ্কৃতীরা। এই ঘটনায় বিজেপির কোনও কর্মী যোগ নেই।

Releated Posts

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top