News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যু দুই শিশুর
Image

ফের অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যু দুই শিশুর

কলকাতা, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস। যদিও সতর্ক থাকার পরামর্শ রাজ্য স্বাস্থ্যদফতরের। তবে তারই মাঝে অ্যাডিনো ভাইরাসের থাবায় মাত্র ২৪ ঘণ্টায় প্রাণ হারাল আরও দুই শিশুর। বি সি রায় হাসপাতালে মৃত্যু হয় হাওড়ার উদয়নারায়ণপুরের ন’মাসের শিশু। তার রেশ কাটতে না কাটতেই রবিবার সকালে কলকাতা মেডিক্যালে প্রাণ হারায় একরত্তি। হাসপাতালের তরফে জানান হয়, শিশুকে আইসিইউতে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। তবে বেড না থাকায় সেখানে রাখা সম্ভব হয়নি। এরপর শনিবার মৃত্যু হয় খুদের। শিশুর পরিবারের দাবি, ডেথ সার্টিফিকেটে অ্যাডিনো ভাইরাসের কথা উল্লেখ রয়েছে। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুল চিকিৎসারও অভিযোগ তুলেছেন শিশুর বাবা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় সতর্ক রাজ্য স্বাস্থ্যদফতর। শনিবার দফায় দফায় বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্যদফতরের অধিকর্তারা। স্বাস্থ্যদফতরের গাইডলাইন অনুযায়ী, শিশুর জ্বর হলে সতর্ক থাকতে হবে অভিভাবকদের। ১০৩ ডিগ্রির উপর জ্বর হলে শিশুকে স্নান করিয়ে দিতে হবে। রক্তে অক্সিজেনের মাত্রাও সবসময় খেয়াল রাখতে হবে। অবশ্যই নিতে হবে চিকিৎসকের পরামর্শ।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top