News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ
Image

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানিয়েছে, অবসর, মৃত্যু, পদত্যাগ কিংবা চাকরি থেকে বরখাস্তের কারণে কোনও শিক্ষক পদ ‘ল্যাপ্স’ হয়ে যায় না। ফলে নতুন করে পদ সৃষ্টির প্রক্রিয়াকে অপ্রয়োজনীয় উল্লেখ করে ১,১১৬টি শূন্য পিজি টিচার পদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে আদালত।

গ্র্যাজুয়েট টিচার পদ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। আদালতের নথি অনুযায়ী, অবসর, মৃত্যু, পদত্যাগ কিংবা চাকরি শেষ হওয়ার কারণে বর্তমানে ২,১৯৩টি গ্র্যাজুয়েট টিচার পদ শূন্য রয়েছে। অথচ এর মধ্যে মাত্র ২৩০টি পদ পূরণের জন্য ত্রিপুরা রিক্রুটমেন্ট বোর্ড ফর টিচার্স বা টিআরবিটি-কে রিকুইজিশন পাঠানো হয়েছিল। কেন এত বিপুল সংখ্যক শূন্য পদের মধ্যে মাত্র ২৩০টি পদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত।

এদিকে ২৩০টি গ্র্যাজুয়েট টিচার পদে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন বা এসএলপি বিচারাধীন রয়েছে। তবে ওই মামলায় পদ পূরণের ওপর কোনও স্থগিতাদেশ নেই বলে উল্লেখ করেছে হাইকোর্ট। পড়ুয়াদের স্বার্থের কথা মাথায় রেখে এসএলপির ফলাফলের অধীনেই এই পদগুলিতে নিয়োগ করা হবে কি না, সে বিষয়ে পরবর্তী শুনানির আগেই রাজ্যকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে আদালত।

অন্যদিকে, ২০২৫ সালে সৃষ্টি করা ৭০০টি গ্র্যাজুয়েট টিচার পদে নিয়োগ প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মামলায় স্বতঃপ্রণোদিতভাবে টিআরবিটির চেয়ারম্যানকে পঞ্চম প্রতিপক্ষ হিসেবে যুক্ত করা হয়েছে। পরবর্তী শুনানির আগে এই বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

শিক্ষক পদ ছাড়াও স্কুলগুলিতে প্রশাসনিক পদ পূরণের বিষয়েও নির্দেশ দিয়েছে আদালত। ১৬২টি হেডমাস্টার, ১০০টি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং হাই স্কুলে আরও ৩০৪টি হেডমাস্টার পদ পূরণের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকোর্টের এই নির্দেশে রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক ও প্রশাসনিক কর্মীর ঘাটতি পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে একদিকে যেমন শিক্ষক সংকট কিছুটা কমবে, তেমনই সরকারি স্কুলগুলির পঠন-পাঠনের পরিবেশও আরও স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে।

মামলাটি পরবর্তী শুনানির জন্য ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তালিকাভুক্ত করা হয়েছে। ওই শুনানিতে আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটা অগ্রগতি দেখাতে পারে, এখন সেদিকেই নজর থাকবে।
—————

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

Leave a Reply

Scroll to Top