News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্যে ৩৬৫ ধারা প্রয়োগের দাবি জানালেন শুভেন্দু অধিকারী
Image

রাজ্যে ৩৬৫ ধারা প্রয়োগের দাবি জানালেন শুভেন্দু অধিকারী

নন্দীগ্রাম, ২৬ ফেব্রুয়ারি (হি. স.) : রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । রবিবার নন্দীগ্রামের বিরুলিয়ায় দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে এই দাবি তোলেন শুভেন্দু। নিশীথ প্রামাণিকের কনভয়ের ওপরে হামলা ও আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকিকে দিনের পর দিন জেলে আটকে রাখার ঘটনার প্রতিবাদ করে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানালেন বিরোধী দলনেতা।
এদিন বিজেপির বিরুলিয়া অঞ্চল সম্মেলনে যোগ দিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘কেন্দ্রীয় সরকারের উচিৎ রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগ করে রাজ্য পুলিশের ক্ষমতা নিয়ে নেওয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে থাকুন, লটারি বিক্রি করুন। ভাতা দিন। আমাদের আপত্তি নেই।’
তিনি বলেন, ‘স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জেড শ্রেণির নিরাপত্তা পাওয়া সত্বেও এ রাজ্যে তাঁর নিরাপত্তা নেই। একজন বিধায়ককে জেলে বন্দি করে রাখা হয়েছে। আমি নওসাদ সিদ্দিকির দলকে সমর্থন করি না। কিন্তু উনি জনগণের ভোটে নির্বাচিত বিধায়ক। ওনাকে এভাবে দিনের পর দিন জেলে আটকে রাখা যায় না। কেন্দ্রের উচিত ৩৫৬ ধারা ব্যবহার করে পুলিশের ক্ষমতা কেড়ে নেওয়া।’
এদিন তিনি দাবি করেন, ‘আমি কেন্দ্রকে চিঠি দিয়ে জানিয়েছি, দিনহাটায় বিজেপি কর্মীদের প্রাণ ও সম্পত্তি বিপন্ন। তাই অবিলম্বে ৩৫৫ ধারা প্রয়োগ করে দিনহাটা থানার ক্ষমতা কেড়ে নিক কেন্দ্র। সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক’।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top