News Flash

  • Home
  • দিনের খবর
  • গ্রামে নদী দূষণের ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাপক বিক্ষোভ
Image

গ্রামে নদী দূষণের ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাপক বিক্ষোভ

হুগলি, ২৬ ফেব্রুয়ারি (হি স)। রবিবার জয় কিষাণ আন্দোলনের হুগলি জেলা শাখার উদ্যোগে ধনেখালি ব্লকের ভোতর গ্রামে নদী দূষণের ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল।

অভিযোগ, ধনেখালি ব্লকে নদী দূষণের ফলে ওই অঞ্চলের চার-পাঁচটি গ্রাম বিপন্ন। নদীর জল স্থানীয় বাসিন্দারা কোনও ভাবে ব্যবহার করতে পারেন না। দূষণের মূল কারণ হল সর্বমঙ্গলা গ্রামের একটি গেঞ্জি কারখানা। এই কারখানা থেকে অ্যাসিডযুক্ত জল নদীতে পড়ে। কারখানার মালিক পরিশোধন না করে বিষাক্ত জল রাতের অন্ধকারে নদীতে ছেড়ে দেন।
এছাড়াও পড়াঙ্কুশ, বাসন্তী ও জয়গুরু – এই তিনটি রাইস মিলের জল থেকে দূষণ ছড়ায়। অভিযোগ, নদী দূষণের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষের জমি। এখানে শীতকালীন ফসল যদিও বা চাষ করা সম্ভব হয়, অন্যান্য ফসল একদমই উৎপাদন করা যায় না। দূষণ রুখতে এলাকার গ্রামবাসীরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিন্তু বিভিন্ন শ্রেণীর স্বার্থসিদ্ধির জন্য কৃষকদের রুজি রোজগার সুরক্ষিত রাখার দাবি এবং পরিবেশ দূষণ বিরোধী পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।
এই পরিস্থিতিতে রবিবার জয় কিষাণ আন্দোলনের প্রতিবাদ সভা এলাকায় ব্যাপক সাড়া ফেলে। এদিনের জনসভায় প্রায় ৫০০ জন কৃষক ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন যে অবিলম্বে নদীর দূষণ বন্ধ না হলে বৃহত্তর গণতান্ত্রিক ও শান্তিপ্রিয় প্রতিবাদের মাধ্যমে গেঞ্জি কারখানা ও রাইস মিলের মালিকদের বাধ্য করা হবে নদী দূষণ বন্ধ করতে।
জনসভায় বক্তব্য রাখেন জয় কিষাণ আন্দোলনের সর্বভারতীয় সভাপতি অভীক সাহা, হুগলি জেলা সভাপতি সুশান্ত কাঁড়ি, স্বরাজ ইন্ডিয়ার জাতীয় পরিষদের সদস্য ভোলা যাদব, রাজ্য সম্পাদক রাম বচ্চন, রাজ্য কোষাধ্যক্ষ ডাঃ রত্না পাল এবং অন্যান্য নেতৃবর্গ।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top