News Flash

  • Home
  • বিদেশ
  • আমেরিকায় এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় রোগীসহ পাঁচজনের মৃত্যু
Image

আমেরিকায় এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় রোগীসহ পাঁচজনের মৃত্যু

স্টেজকোচ (নেভাদা), ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : যুক্তরাষ্ট্রের নেভাদার পাহাড়ি এলাকায় শুক্রবার রাতে একটি এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়ে। এই বিমান দুর্ঘটনায় চিকিৎসাকর্মী ও একজন রোগীসহ পাঁচজন মারা গিয়েছেন। বিমান পরিচালনাকারী সংস্থার পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।

এ বিষয়ে লিয়ন কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, রাত সোয়া ৯টায় আধিকারিকদের জানানো হয়েছে। দুই ঘণ্টা পর স্টেজকোচের কাছে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। স্টেজকোচে প্রায় ২৫০০ লোক বাস করে। এটি রেনো শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ৭২ কিলোমিটার দূরে।
বিমান সংস্থা জানিয়েছে, নিহতদের সকল স্বজনদের জানানো হয়েছে। ইউএস ওয়েদার সার্ভিস বলছে, এই সময়ে ওই এলাকায় প্রবল তুষারপাত হচ্ছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের রেকর্ড অনুসারে, বিধ্বস্ত এয়ার অ্যাম্বুলেন্স ২০০২ সালে তৈরি করা হয়েছিল।

Releated Posts

আর্মেনিয়ার নির্বাচনে জয়ের জন্য পাশিনিয়ানকে অভিনন্দন মোদির, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার আশাবাদ

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): আর্মেনিয়ার সংসদীয় নির্বাচনে জয়লাভ করায় সে দেশের প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 8, 2026

আলজেরিয়ার লাগুয়াতে ভারতীয় রাষ্ট্রদূতকে ঐতিহ্যবাহী ‘বারুদ নৃত্য’-র মাধ্যমে সংবর্ধনা

আলজিয়ার্স, ৮ জুন (আইএএনএস): আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত মরুভূমির প্রবেশদ্বার হিসেবে পরিচিত শহর…

ByByNews Desk Jun 8, 2026

ইরান সফর এড়াতে ও দেশ ছাড়তে ভারতীয়দের পরামর্শ, নতুন করে সতর্কবার্তা কেন্দ্রের

তেহরান, ৮ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে ইরানে ভ্রমণ না করার এবং সেখানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের…

ByByNews Desk Jun 8, 2026

ভারত-কুয়েত সম্পর্ক আরও জোরদারে বৈঠক, ভারতীয় সম্প্রদায়ের কল্যাণ নিয়েও আলোচনা

কুয়েত সিটি, ৮ জুন (আইএএনএস): ভারত ও কুয়েতের মধ্যে সহযোগিতা এবং জনগণের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByNews Desk Jun 8, 2026
Scroll to Top