News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রেল লাইন নির্মাণের ফরে ৭৭২ কানি কৃষি জমির চাষীরা ক্ষতিগ্রস্থ
Image

রেল লাইন নির্মাণের ফরে ৭৭২ কানি কৃষি জমির চাষীরা ক্ষতিগ্রস্থ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী৷৷  রেল রাস্তায় ব্রীজ নির্মাণের কারণে প্রয়োজনীয় জল না পেয়ে ক্ষতির সম্মুখীন প্রায় ৪৭৩ টি কৃষক পরিবার৷ সাত বছর যাবত পতিত অবস্থায় পরে রয়েছে ৭৭২ কানি কৃষি জমি৷ এই চিত্র বাধারঘাটের মধ্যপাড়া এলাকায়৷ ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের মধ্য বাধারঘাটের মধ্যপাড়া এলাকায় ৭৭২ কানি কৃষি ভূমিতে বর্তমানে চাষাবাদ বন্ধ হয়ে রয়েছে৷ প্রয়োজনীয় জলের কারণে এই জমি গুলিতে ফসল ফলানো সম্ভবকর হয়ে উঠছে না কৃষকদের পক্ষে৷ মূলত আগরতলা — আখাউড়া রেল লাইনটি এই জমির উপর দিয়ে গেছে৷ এই রেল লাইনের উপর মাঝে একটি ব্রীজ নির্মাণ করা হয়েছে৷ সেই ব্রীজের কারণে এলাকার কৃষি কাজের জন্য প্রয়োজনীয় জল ছড়ার মাধ্যমে যেতে পারে না৷ জল আটকে থাকার দরুন জমিতে চাষাবাদ করতে অসুবিধার মুখে পড়তে হচ্ছে চাষিদের৷ সাত বছর যাবত এই সমস্যা নিরসনের জন্য কৃষকরা বহুবার চেষ্টা করেন৷ কিন্তু ব্যর্থ হয়৷ শেষ পর্যন্ত কিষাণ মোর্চার দারস্থ হয় কৃষকেরা৷  এরপর প্রশাসনিক ভাবে উদ্যোগী হয় কিষাণ মোর্চা৷ রেল বোর্ডের কাছে জানানো হলেও তারা এলাকা সফর করে যায়৷ কিন্তু সমস্যার এখনো কোন সমাধান হয়নি৷ এতে করে ক্ষতিগ্রস্থ হচ্ছে ৪৭৩  কৃষক পরিবার৷ রবিবার কিষাণ মোর্চার প্রদেশ সভাপতি জওহর সাহার নেতৃত্বে স্থানীয় কাউন্সিলার অভিজিৎ মল্লিক ও অন্যান্য নেতৃত্বদের নিয়ে এলাকায় যান৷ বিষয়টি গুরুত্ব দিয়ে সমাধান করার কথা জানায় কিষাণ মোর্চা৷ অবশেষে নির্বাচন শেষ হতেই সমস্যার সামাধানে ফের উদ্যোগী হয় কিষাণ মোর্চা৷ প্রদেশ সভাপতি জানান এই বিষয়টি নিষ্পত্তি করার ক্ষেত্রে বিলম্ব করছে রেল বোর্ড৷ এটা কোন ভাবেই কাম্য নয় বলে জানান তিনি৷ ক্ষতিগ্রস্থ কৃষকদের আর্থিক সহায়তা প্রদানেরও দাবী জানান তিনি৷

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top