News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা
Image

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা নিয়ে চম্পট দিল চোরের দল। বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালী বাজারে এই দুঃসাহসিক চুরিকাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, কালী বাজারে অমৃত দেবনাথের জুয়েলারি দোকানেই এই চুরির ঘটনা ঘটে। প্রতিদিনের মতো রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান দোকান মালিক। এরপর রাতের কোনো এক সময় দুষ্কৃতীরা দোকানের টিনের ছাদ কেটে ভিতরে প্রবেশ করে। দোকানের ভিতরে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার বিভিন্ন অলংকার এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।

সোমবার সকালে দোকান খুলতে এসে দোকানের ছাদ কাটা এবং ভিতরে জিনিসপত্র তছনছ অবস্থায় দেখতে পান মালিক অমৃত দেবনাথ। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন ব্যবসায়ী ও স্থানীয়রা।

এদিকে, বাজারে রাতের সময় পাহারাদার থাকা সত্ত্বেও কীভাবে দোকানের ছাদ কেটে চোরের দল ভিতরে প্রবেশ করে চুরি করল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাজারের ব্যবসায়ী মহল ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, রাতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি বাজারের পাহারাদারদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা।

চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চোরের দলকে দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

Leave a Reply

Scroll to Top