News Flash

  • Home
  • দেশ
  • মেটেলিতে উলটে গেল যাত্রীবাহী গাড়ি, আহত ৬
Image

মেটেলিতে উলটে গেল যাত্রীবাহী গাড়ি, আহত ৬

চালসা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : জলপাইগুড়ি জেলায়  নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল একটি যাত্রীবাহী ছোট গাড়ি। শনিবার সকালে জেলার চালসা মেটেলি রাজ্য সড়কের পিডাবলুডি এলাকায় এই দুর্ঘটনায় আহত হন কমপক্ষে ৬ জন যাত্রী।
 জানাগেছে, এদিন সকালে যাত্রী বোঝাই করে একটি গাড়ি মেটেলি থেকে চালসার দিকে আসছিল। আসার পথে চালসা পি ডাবলু ডি এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উলটে যায়। ঘটনার পর উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয়রা। তারাই আহত যাত্রীদের উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীন হাসপাতালে পাঠায়। তবে কারোর আঘাতই তেমন গুরুতর নয় বলে হাসপাতাল সূত্রে খবর। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করেছে মেটেলি থানার পুলিশ।-হিন্দুস্থান সমাচার / কাকলি

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top