News Flash

  • Home
  • দেশ
  • জুতোর ভিতরে লুকানো ৪০ লাখের সোনা, সীমান্তে পাচারকারীকে ধরল বিএসএফ
Image

জুতোর ভিতরে লুকানো ৪০ লাখের সোনা, সীমান্তে পাচারকারীকে ধরল বিএসএফ

কৃষ্ণনগর, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : জুতোর মধ্যে লুকানো ৪০ লাখ টাকার সোনা উদ্ধার করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)। শনিবার দক্ষিণবঙ্গ বিএসএফের কৃষ্ণনগর সেক্টরের ৮২ ব্যাটালিয়নের সীমা চৌকি মহাখোলার জওয়ানরা এক চোরাকারবারিকে আটক করেছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জুতোর ভিতর লুকিয়ে রাখা সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করেছেন বিএসএফ। ৬টি সোনার বিস্কুট উদ্ধার করেছে ওই চোরাকারবারীর কাছ থেকে।

বিএসএফ সূত্রের দাবি, জওয়ানরা লক্ষ্য করেন যে সীমান্তের দিক থেকে একজন সন্দেহজনক ব্যক্তিকে আসতে দেখে জওয়ানরা লোকটিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং তার পরে যখন তাঁকে তল্লাশি করা হয়। তল্লাশি জুতোর ভিতর থেকে ৬টি সোনার বিস্কুট উদ্ধার হয়। জওয়ানরা সঙ্গে সঙ্গে পাচারকারীকে ধরে ফেলে।
বিএসএফ জানিয়েছে, পাচারকারীর নাম আশাদুল মণ্ডল (৪০)। নদিয়া জেলারই বাসিন্দা ধৃত ব্যক্তি। বাজেয়াপ্ত করা সোনার বিস্কুটের ওজন ৬৯৯.৯৯ গ্রাম ৷ যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ ২৪ হাজার ২৬৭ টাকা ৷ ধৃত চোরাকারবারী বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তেহট্টতে শুল্ক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top