News Flash

Image

কৃষকের শসা ক্ষেত নষ্ট করে দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী৷৷   রাজ্যের বিভিন্ন স্থানে কৃষকদের ফসল নষ্ট করে দেওয়ার প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে৷ মধুপুর থানাধীন  উত্তর কৈইয়াডেপা দাসপাড়া এলাকায় হত দরিদ্র গরিব কৃষক রতন দাসের প্রায় এক কানি জায়গা জুড়ে শসা গাছ উপরে ফেলে দেয়  দুষৃকতিকারীরা৷এক গরীব কৃষকের  শসা গাছ রাতের আঁধারে উপড়ে ফেলে দিয়েছে দুষৃকতিকারীরা৷ মধুপুর থানাধীন  উত্তর কৈইয়াডেপা দাসপাড়া এলাকায় হত দরিদ্র গরিব কৃষক রতন দাসের প্রায় এক কানি জায়গা জুড়ে শসা গাছ উপরে ফেলে দেয়  দুষৃকতিকারীরা৷ প্রতিদিনের মতো কৃষক রতন দাস  ও তার ছেলে শুক্রবার সকালবেলায় শসা ক্ষেতে কাজ করার জন্য  যান৷ তখন দেখতে পান  জমি থেকে সবগুলি শসা গাছ  তুলে দুমড়ে মুছে ফেলে রেখেছি  কে বা কারা৷ তা দেখে কৃষক রতন দাস স্তম্ভিত হয়ে পড়েন এবং চিৎকার চেঁচামেচি করতে থাকেন শসা বাগানে৷ উনার  চিৎকার শুনে সেখানে ছুটে আসেন এলাকার জনগণ৷ এই জমিতে উনি প্রায় ত্রিশ হাজার টাকা ব্যয় করেছেন৷  মধুপুর থানায় একটি লিখিতভাবে অভিযোগ করা হয়৷ তিনি বলেন , কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন  তিনি৷ একজন সাধারণ কৃষক৷ তবে কি কারনে উনার শশা  ফসল নষ্ট করা হল  তা তার এবং এলাকার মানুষের বোধগম্য হচ্ছে না৷ কৃষক রতন দাস প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে উনাকে ক্ষতিপূরণ   দেওয়ার  জন্য প্রশাসনের কাছে বিনম্র আবেদন জানান৷

Releated Posts

স্কুল ছুটির সময় বিশ্রামগঞ্জ–মেলাঘর সড়কে তীব্র যানজট, ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি

আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের লালটিলা ডন বসকো স্কুলের সামনে প্রতিদিন স্কুল ছুটির সময় তীব্র যানজটের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 31, 2026

দীর্ঘদিনের দুর্গাপূজার স্থান দখল ও বিক্রির চেষ্টার অভিযোগ, প্রতিবাদে যোগেন্দ্রনগরের বাসিন্দারা

আগরতলা, ৩১ জুলাই: আগরতলার যোগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় প্রায় ২৫ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসা একটি খালি…

ByByReshmi Debnath Jul 31, 2026

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ টিটিএএডিসি-র সিইএমের, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ

আগরতলা, ৩১ জুলাই: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রধান কার্যনির্বাহী সদস্য (সিইএম) রুনিয়েল দেববর্মা শুক্রবার রাজভবনে…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

২ আগস্ট প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে সনাতনী হিন্দু সেনা, ধর্মীয় আচার ও সমাজকল্যাণমূলক কর্মসূচির ঘোষণা

আগরতলা, ৩১ জুলাই: সনাতনী হিন্দু সেনার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ আগস্ট দিনব্যাপী ধর্মীয় ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top