News Flash

  • Home
  • দেশ
  • পাচারের পথে ফাঁসিদেওয়া থেকে উদ্ধার ৩০০টি শূকর, ধৃত ৪
Image

পাচারের পথে ফাঁসিদেওয়া থেকে উদ্ধার ৩০০টি শূকর, ধৃত ৪

ফাঁসিদেওয়া, ২৪ ফেব্রুয়ারি (হি. স.) :অসমে পাচারের পথে ফাঁসিদেওয়া থেকে উদ্ধার ৩০০টি শূকর। পাচারে জড়িত থাকার অভিযোগে চারজনকে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবারই ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।

গোপন খবরের ভিত্তিতে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ ফাঁসিদেওয়া ব্লকের মুরালীগঞ্জ চেকপোস্ট এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি চালায়। সন্দেহজনক ২টি লরি আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় শূকর। লরি চালকদের কাছে বৈধ কোনও নথি ছিল না। চালক এবং খালাসি সহ শূকর বোঝাই লরি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পাচারে জড়িত থাকার অভিযোগে চারজনকে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ গ্রেফতার করেছে। ধৃতরা হল হাজিমুদ্দিন (৫৮), তামিলনাড়ুর তিরুভারুর সেন্থিলরাজা (৪০), তিরুচিরাপল্লির তাপস রায় (৩২) এবং উত্তর দিনাজপুরের শম্ভু দাস (৪২)। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা বাইরের রাজ্য থেকে পশ্চিমবঙ্গ হয়ে অসমে শূকর পাচারের কথা স্বীকার করে নেয়। এরপরই পুলিশ ২টি লরির চালক এবং খালাসিকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। আটক করা হয়েছে পাচারে ব্যবহৃত লরিগুলিও। পাশাপাশি, উদ্ধার হওয়া শূকরগুলি খোঁয়াড়ে রাখা হয়েছে৷ এদিনই ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।

প্রসঙ্গত, জানুয়ারি মাসের ২৯ তারিখ লরিতে করে ২৮৩টি শূকর এই জাতীয় সড়ক ধরে পাচারের সময় উত্তরপ্রদেশের দীপক কুমার (৪৯) গ্রেপ্তার হয়। দীপককে জিজ্ঞাসাবাদ করেই এবারে সাফল্য মিলেছে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top