News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘কোচবিহার বিমানবন্দর করে দিয়েছি আমরা’, শিলিগুড়িতে পরিষেবা বিতরণের সভা থেকে দাবি মুখ্যমন্ত্রীর
Image

‘কোচবিহার বিমানবন্দর করে দিয়েছি আমরা’, শিলিগুড়িতে পরিষেবা বিতরণের সভা থেকে দাবি মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ি, ২১ ফেব্রুয়ারি (হি. স.) : ‘কোচবিহার বিমানবন্দর করে দিয়েছি আমরা।’ মঙ্গলবার শিলিগুড়িতে পরিষেবা বিতরণের সভা থেকে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি, কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা নিয়ে কেন্দ্রকে নিশানাও করলেন তিনি।

এদিন কোচবিহারের বিমান পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, ‘সিঙ্গল ইঞ্জিনে ঝুঁকি আছে। মানুষ বিপদে পড়লে ছেড়ে কথা বলব না।’ একইসঙ্গে ডবল ইঞ্জিনের ফ্লাইটের দাবিও তোলেন তিনি।

এদিন তিনি আরও বলেন, ‘কোচবিহার বিমানবন্দর করে দিয়েছে আমরা। আর আজ পতাকা তুলে বিজেপির বিধায়করা বিমানে ঘুরে বাই বাই করছে। তাও সিঙ্গল ইঞ্জিন। ডবল ইঞ্জিন নয়। আমি মনে করি সিঙ্গল ইঞ্জিনে ঝুঁকি আছে। এতে মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। ডবল ইঞ্জিনের ফ্লাইট চাই আমরা।’ তাঁর কথায়, ‘কোচবিহার থেকে বিমানে মাত্র ন’জন করে যাতায়াত করতে পারবেন। এতে কী লাভ আছে। যাতে বড় ফ্লাইট যাতায়াত করতে পারে সেজন্য কোচবিহার বিমানবন্দর আরও বড় করছি। মালদায় আমরা বিমানবন্দর করে দিয়েছি। তা আরও বড় করছি। বালুরঘাট, পুরুলিয়ার ছররাতেও বিমানবন্দর করছি। বাগডোগরা বিমানবন্দরকে আরও বড় করার জন্য আমরা ১০৮ একরের মতো জমি দিয়েছি। অন্ডালে গ্রিন এয়ারপোর্ট তৈরি করেছি। রাজ্যে ২৭টি হেলিপ্যাড হয়েছে।’ এরপরই বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, ‘করব আমরা আর ঝান্ডা নাড়বে ওরা। যদি মানুষ বিপদে পড়ে তাহলে কিন্তু ছেড়ে কথা বলব না। বিভাজনের রাজনীতি মেনে চলে বিজেপি। সবকিছুতেই মেরুকরণের রাজনীতি করে তারা।’

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top