News Flash

  • Home
  • দিনের খবর
  • কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গণে সরকারি পরিষেবা প্রদান সভা থেকে একাধিক বিষয়ে সরব মুখ্যমন্ত্রী
Image

কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গণে সরকারি পরিষেবা প্রদান সভা থেকে একাধিক বিষয়ে সরব মুখ্যমন্ত্রী

শিলিগুড়ি, ২১ ফেব্রুয়ারি (হি. স.) : বকেয়া ডিএ ইস্যু নিয়ে রাজ্য সরকারি কর্মীরা কর্মবিরতি পালন করছেন। মঙ্গলবার কর্মবিরতির দ্বিতীয় দিন। শিলিগুড়ির সভা থেকে তাদের উদ্দেশ্যেও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শিলিগুড়ির সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘আজকে টাকা নেই, পয়সা নেই, তাও কারও মাইনে বন্ধ হয়নি। সরকারি কর্মীরাও আমার বন্ধু। সরকারি কর্মীরা ভাল থাকলে, আমরাও ভাল থাকব। মমতা আরও বলেন, ‘পেনশন শুধুমাত্র বাংলার সরকার দেয়, আর সবাই তুলে দিয়েছে। রাজ্যের টাকা-পয়সা নেই, তাও কারও কি টাকা বন্ধ হয়েছে? ১০০ দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র, আমরা নিজেদের টাকায় কাজ করছি। রাস্তার টাকাও দিচ্ছে না কেন্দ্র। মনে রাখবেন লোভেই সর্বনাশ হয়। সরকারি সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্প বিনা পয়সায় মেলে। কেউ টাকা চাইলে দেবেন না। এই পরিস্থিতিতেও রাজ্য সরকার ৩ শতাংশ ডিএ ঘোষনা করেছে। এই প্রেক্ষিতে এদিন মমতা বলেন, ‘আজ থেকে বাইরে কোনও কর্মসূচি করা যাবে না। কেউ রাস্তায় বসে পড়ল, আর পড়ুয়ারা পরীক্ষা দিতে পারল না, তার দায় কে নেবে?
বিজেপি সহ অন্য বিরোধী দলগুলি প্রায়ই নিয়োগ দুর্নীতি ও কর্মসংস্থান ইস্যুতে রাজ্য সরকারের উদ্দেশ্যে আক্রমণ শানায়। এদিন এনিয়ে বিজেপির উদ্দেশ্যে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ‘সরকারি চাকরি তো হচ্ছেই। আর যে-ই হচ্ছে তখনই বিজেপি কোর্টে গিয়ে মামলা ঠুকে দিচ্ছে, যেন নিজেরা সাধু পুরুষ। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশেও বহু কেলেঙ্কারি হয়েছে। যত রাগ শুধু বাংলার ওপর। কেউ চাকরি পেলেই সঙ্গে সঙ্গে কোর্টে চলে যাচ্ছে।’

সেই সঙ্গে এদিন বিচারব্যবস্থার দিকেও আঙুল তুলেছেন মমতা। তিনি বলেন, ’সব কোর্ট যে খারাপ তা বলব না। কিন্তু আমাদের সকলের মধ্যে কেউ-এ, কেউ-বি, কেউ-সি, কেউ-ডি হতেই পারে। পলিটিক্যালি ড্রাফট করে কাউকে কাউকে আবার বলে দেওয়া হচ্ছে, চাকরিটা বন্ধ করে দাও। কিন্তু আমি আইন মেনে আইনের পথে চাকরি দেব এবং দিচ্ছিও।’এদিন শিলিগুড়ির সভা থেকে পাহাড়ে বনধ সমর্থকদের কড়া ভাষায় হুমকি দেন মুখ্যমন্ত্রী ।বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজ থেকে বাইরে কোনও কর্মসূচি করা যাবে না। কেউ রাস্তায় বসে পড়ল, আর পড়ুয়ারা পরীক্ষা দিতে পারল না, তার দায় কে নেবে? বাংলায় বন‍ধের সংস্কৃতি উঠে গিয়েছে। পরিষ্কার করে বলছি, কোনও বন‍্ধ হবে না। আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু কোনও বন‍্ধ চলবে না। ২৩ তারিখ থেকে পরীক্ষা আছে, কেউ বন‍্ধ করলে প্রশাসন রেয়াত করবে না। পরিষ্কার করে বলে দিচ্ছি, আমরা বঙ্গ ভঙ্গ করতে দেব না। আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু কোনও বন‍্ধ চলবে না। পরিষ্কার করে বলে দিচ্ছি, আমরা বঙ্গ ভঙ্গ করতে দেব না। বঙ্গ একটাই থাকবে, কোনও ভঙ্গ হবে না। যারা বঙ্গভঙ্গের চেষ্টা করবে, তাদের মোহভঙ্গ হবে। অশান্তি করতে দেব না, এটা আমার চ্যালেঞ্জ’।

Releated Posts

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026

রাজস্থানে পঞ্চায়েত ও পুরভোটে লড়বে ওয়াইসির এআইএমআইএম, প্রথমবার তৃণমূল স্তরে সংগঠিত লড়াইয়ের ঘোষণা

জয়পুর, ২৭ জুলাই (আইএএনএস): আসন্ন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিল আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top