News Flash

  • Home
  • বিদেশ
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস : বাংলাদেশে একাধিক জায়গায় শহিদ মিনার ভাঙচুর
Image

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস : বাংলাদেশে একাধিক জায়গায় শহিদ মিনার ভাঙচুর

ঢাকা, ২১ ফেব্রুয়ারি (হি. স.) : মঙ্গলবার গোটা বিশ্বে যখন পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভাষা শহিদ মিনারে ভাঙচুরের খবর এল। সেদেশের একাধিক জায়গায় ২০ ফেব্রুয়ারি রাতে শহিদ মিনারে ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে। ফ্লে ২১ ফেব্রুয়ারি সেসব স্থানে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানান হল না ভাষা শহিদের । দুবৃত্তদের অবিলম্বে গ্রেফতারির দাবি তুলেছে বাংলাদেশের সুশীল সমাজ।

সোমবার রাতে বাংলাদেশের আমতলির চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক স্কুলে অস্থায়ী শহিদ মিনার ভাঙচুর করে দুষ্কৃতীরা। ২১ ফেব্রুয়ারি সকালে শ্রদ্ধা নিবেদনের জন্য শহিদ মিনারটি নির্মাণ করেছিলেন স্কুলের ছাত্ররা। সকালে এসে তারা দেখেন শহিদ মিনারটি ভেঙে ফেলা হয়েছে। এর ফলে পুষ্পার্ঘ নিবেদন করতে পারেননি তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্কুলের তরফে এব্যাপারে থানায় অভিযোগ জানানো হয়েছে।

প্রায় একই রকম ঘটনা ঘটেছে রায়পুরার পলাশতলি বাজার এলাকায় বেসরকারি একটি স্কুলে। সেখানেও অস্থায়ী শহিদ মিনার ভেঙে ফেলে দুষ্কৃতীরা। বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, রাত ১২টা পর্যন্ত শহিদ মিনারটি নির্মাণ করেছি। সকালে এসে দেখি সেটি কেউ ভেঙে ফেলেছে। কোনও ঘটনাতেই এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বাংলাদেশে উগ্র ইসলামে বিশ্বাসী পাকিস্তানপন্থীরা মাতৃভাষা দিবস পালনের বিরোধী। সেই সব চরমপন্থীরাই শহিদ মিনার ভাঙচুর করেছে বলে অনুমান।

Releated Posts

বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও হামিদের বিরুদ্ধে অভিযোগ জমা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশে পদত্যাগের মাত্র দু’দিনের মধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি)…

ByByNews Desk Jul 27, 2026

প্রথম টানেল সড়কের উদ্বোধন করল নেপাল, শুরু হল ‘টানেল যুগ’-এর যাত্রা

কাঠমান্ডু, ২৭ জুলাই (আইএএনএস): ইতিহাস গড়ে দেশের প্রথম সড়ক টানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করল নেপাল। সোমবার কাঠমান্ডু উপত্যকার পশ্চিম…

ByByNews Desk Jul 27, 2026

ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব বিদেশ মন্ত্রকের, বলল— ‘এ ধরনের হামলা অগ্রহণযোগ্য’

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): বাণিজ্যিক জাহাজ এমভি ওমোরফি-তে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সান্দর পোলিশচুককে…

ByByNews Desk Jul 27, 2026

বাংলাদেশে ছাত্রলীগের সদস্যদের পরিকল্পিতভাবে নিশানা করা হচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশের আওয়ামী লীগ অভিযোগ করেছে, তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (বিএসএল)-এর সঙ্গে যুক্ত হাজার…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top