News Flash

  • Home
  • দেশ
  • প্রত্যেকে যাতে নিজস্ব আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী সুযোগ পায় সেটাই সরকারের প্রচেষ্টা : প্রধানমন্ত্রী
Image

প্রত্যেকে যাতে নিজস্ব আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী সুযোগ পায় সেটাই সরকারের প্রচেষ্টা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি ও দেহরাদূন, ২০ ফেব্রুয়ারি (হি.স.): কেন্দ্রীয় সরকার হোক অথবা উত্তরাখণ্ডের বিজেপি সরকার, প্রতিটি যুবক যাতে নিজস্ব আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী সুযোগ পায় সেটাই আমাদের নিরন্তর প্রচেষ্টা। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরাখণ্ডের রোজগার মেলায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এই রোজগার মেলায় প্রধানমন্ত্রী বলেছেন, বিগত কয়েক মাস ধরে কেন্দ্রীয় সরকার লক্ষাধিক যুবক-যুবতীকে নিয়োগপত্র দিয়েছে। যেখানেই বিজেপির সরকার আছে, সেই সমস্ত রাজ্যে বৃহৎ পরিসরে এই ধরনের প্রচার চালানো হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, যুব সমাজের জন্য কর্মসংস্থান এবং স্ব-কর্মসংস্থানের জন্য নতুন সুযোগ তৈরি করা হচ্ছে…উত্তরাখণ্ডে পরিকাঠামোর জন্য প্রচুর বিনিয়োগ করা হচ্ছে, এটি দূরবর্তী স্থানে যাতায়াত সহজ করবে এবং প্রচুর পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি করবে। প্রধানমন্ত্রীর কথায়, অমৃতকালের গুরুত্বপূর্ণ সুযোগগুলিকে কাজে লাগাতে হবে যুব সমাজকে।

Releated Posts

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026

শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র

কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…

ByByNews Desk Jun 11, 2026

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top