News Flash

  • Home
  • বিদেশ
  • ফ্রান্সের সমুদ্র সৈকতে ফের হাঙরের হানা, প্রাণ গেল অস্ট্রেলিয়ান পর্যটকের
Image

ফ্রান্সের সমুদ্র সৈকতে ফের হাঙরের হানা, প্রাণ গেল অস্ট্রেলিয়ান পর্যটকের

প্যারিস, ২০ ফেব্রুয়ারি (হি. স.) : ফ্রান্সের প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র সৈকতে ফের হাঙরের হানায় প্রাণ গেল এক অস্ট্রেলিয়ান পর্যটকের। ফরাসি ওই দ্বীপের জনপ্রিয় একটি সমুদ্র সৈকতে সাঁতার কাটার সময় এই ঘটনা ঘটে। ঘটনার সময় সৈকতে অনেক মানুষ ছিলেন এবং আতঙ্কিত সেসব মানুষের সমানেই এই ঘটনা ঘটে।

৫৯ বছর বয়সী ওই অস্ট্রেলিয়ান পর্যটক রবিবার নিউ ক্যালেডোনিয়ার নউমেয়ায় একটি জনপ্রিয় সমুদ্র সৈকতে তীর থেকে প্রায় ১৫০ মিটার (৫০০ ফুট) দূরে সাঁতার কাটছিলেন। একপর্যায়ে সেখানে তিনি হাঙরের আক্রমণের মুখে পড়েন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আক্রমণের সময় অস্ট্রেলিয়ান ওই পর্যটককে বেশ কয়েকবার কামড় দেওয়া হয়। এতে তার পা ও বাহুতে গুরুতর ক্ষত সৃষ্টি হয় এবং একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ নিয়ে গত তিন সপ্তাহের মধ্যে চাতেআউ-রয়্যাল সৈকতের কাছে তৃতীয় দফায় কোনও হাঙরের আক্রমণের ঘটনা ঘটল।

অবশ্য হাঙরের আক্রমণের পর কাছাকাছি পালতোলা নৌকায় থাকা দু’জন লোক আহত ওই ব্যক্তিকে সৈকতে ফিরিয়ে নিয়ে যায়। পরে সেখানে জরুরি পরিষেবার সদস্যরা তাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, অনেক লোক ঘটনার সময় সমুদ্রের জলে ছিল এবং হাঙরের এই আক্রমণটি প্রত্যক্ষ করে। পরে আতঙ্কিত সেসব মানুষ দ্রুত তীরে ফিরে যায়। এই ঘটনার পর কর্তৃপক্ষ এলাকার বেশিরভাগ সৈকত বন্ধ করে দিয়েছে এবং সৈকতের কাছাকাছি জলের হাঙর ধরার নির্দেশ দেয়।

এর আগে গত ২৯ জানুয়ারি ওই এলাকায় হাঙরের আক্রমণে গুরুতর আহত হন ৪৯ বছর বয়সী এক সাঁতারু। এর কয়েকদিন পরে একজন সার্ফারও হাঙরের আক্রমণের মুখে পড়েন।

উল্লেখ্য, ভানুয়াতুর দক্ষিণাঞ্চলীয় ফ্রান্সের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিউ ক্যালেডোনিয়া দ্বীপ অস্ট্রেলিয়া থেকে প্রায় ১২০০ কিলোমিটার (৭৫০ মাইল) পূর্বে অবস্থিত। ফ্লোরিডা মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির তথ্য অনুসারে, নিউ ক্যালেডোনিয়ায় শুধুমাত্র ২ লাখ ৭০ হাজার লোকের বাসস্থান হলেও হাঙর আক্রমণের মোট সংখ্যার দিক থেকে এই অঞ্চলটি বিশ্বের ১৩তম স্থানে রয়েছে।-

Releated Posts

মাদক সংকট মোকাবিলায় ভারত-চীনের একসঙ্গে কাজ করা জরুরি: প্রাক্তন হোয়াইট হাউস আধিকারিক রাহুল গুপ্ত

ওয়াশিংটন, ১১ জুন (আইএএনএস): সিন্থেটিক মাদক ও ফেন্টানিল পাচারচক্রের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় ভারত ও চীনের একযোগে কাজ করা…

ByByNews Desk Jun 11, 2026

ভারত-বুলগেরিয়া সম্পর্ককে আধুনিক ও ভবিষ্যতমুখী অংশীদারিত্বে রূপ দিতে হবে: জয়শঙ্কর

সোফিয়া, ১১ জুন (আইএএনএস): ভারত ও বুলগেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও আধুনিক ও ভবিষ্যতমুখী অংশীদারিত্বে রূপান্তরিত করার ওপর…

ByByNews Desk Jun 11, 2026

সোফিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

সোফিয়া, ১০ জুন (আইএএনএস): বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার বুলগেরিয়ার রাজধানী Sofia-তে অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘর…

ByByNews Desk Jun 10, 2026

পাক অধিকৃত কাশ্মীরে সেনার এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ল, নিহত সকল আরোহী

ইসলামাবাদ, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদ শহরের কাছে পাকিস্তান সেনাবাহিনীর বিমান শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top