News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনা, খাদে বাস পড়ে হত ১৪
Image

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনা, খাদে বাস পড়ে হত ১৪

রাওয়ালপিন্ডি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : ফের ভয়াবহ পথ দুর্ঘটনা পাকিস্তানে। খাদে বাস পড়ে প্রাণ হারালেন ১৪জন। ঘটনয় আহত ৬৪। দুর্ঘটনাটি ঘটে রবিবার রাতে। ঘটনাস্থলেই প্রাণ হারান ১২ জন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও দুইজনের। আহত ৬৪জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠের আঘাত গুরুতর। ফলে, মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা প্রশাসনের। আহতরা ভর্তি পাক-পঞ্জাবের তেহসিল হেডকোয়ার্টার হসপিটালে। আহতদের মধ্যে ছয়জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের রাওয়ালপিন্ডির হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।ছাকাওয়ালের ডেপুটি কমিশনার কুরাতুলেইন মালিক জানিয়েছেন, এরা সকলেই ইসলামাবাদে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে লাহোর ফেরার পথে বাসটি দুর্ঘটনার মুখে পড়ে। ডেপুটি কমিশনার জানিয়েছে, ইসলামাবাদ থেকে লাহোর ফেরার পথে পাহাড়ি এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় বাসের চালক কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তায় থেকে পড়ে গভীর খাদে। ঘটনাস্থলেই প্রাণ হারান ১২ জন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় পাক-পঞ্জাবের তেহসিল হেডকোয়ার্টার হসপিটালে। হাসপাতালে মৃত্যু হয় আরও দুইজনের।

দুর্ঘটনার খবর পেয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top