News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বায়ুর সংস্পর্শে ফাটল শিবরাত্রির পু‌জোয় নি‌বে‌দিত না‌রি‌কেল, কৌতূহ‌লি ভক্ত‌দের ভিড় করিমগঞ্জের আদমটিলা ম‌ন্দি‌রে
Image

বায়ুর সংস্পর্শে ফাটল শিবরাত্রির পু‌জোয় নি‌বে‌দিত না‌রি‌কেল, কৌতূহ‌লি ভক্ত‌দের ভিড় করিমগঞ্জের আদমটিলা ম‌ন্দি‌রে

পাথারকান্দি (অসম), ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দির আদম‌টিলা শিবম‌ন্দি‌রে মহাশিবরাত্রি উপল‌ক্ষ্যে ভক্তদের নি‌বে‌দিত নারিকেল বাতা‌সের স্পৰ্শে ফেটে যাচ্ছে। ঘটনাকে অলৌকিক বিশ্বাসে গত দু‌দিন ধ‌রে শিবভক্তদের ভিড় উপচে পড়েছে ম‌ন্দি‌রে।

ভক্তরা জানান, প্রতি বছরের মতো প্রাচীন এই মন্দিরে এবারও শিবরাত্রি উপল‌ক্ষ্যে অজস্র ভক্তের ঢল না‌মে। শিবঠাকু্‌রের না‌মে উৎসর্গ করা হয়েছিল বল্ক-বি‌হীন না‌রি‌কেল। এই সব নারিকেল বাতাসের সংস্পর্শে এসে ফেটে যা‌চ্ছে। ত‌বে এ ধরনের অলৌকিক ঘটনা নতুন নয়। এ প্রসঙ্গে স্থানীয়রা জানান, প্রায় আড়াই থেকে ৩০০ বছর পুরনো এই ম‌ন্দি‌রে গত প্রায় কু‌ড়ি বছর আগে পু‌জো দি‌তে এসেছিলেন এক বৃদ্ধা। তিনি না‌রি‌কেল নিবেদন করেছিলেন শিবের পুজোয়। সেই নারিকেলও নিজে থে‌কে ফেটে গিয়েছিল। ঘটনা‌টি সেদিন সর্ব‌ত্র ছড়িয়ে যায়। সেই থেকে প্রতি বছরই শিবচতুর্দশী তিথিতে এখা‌নে মহাদেবের পুজোর্চনা চ‌লে আস‌ছে। এর পর ওই শিবমন্দিরে নানা সময নানা অলৌকিক ঘটনা ঘটেছে।

এত বছর অতিক্রান্ত হওয়ার পরও আজও মন্দিরের পরিকাঠামোর কোনও প‌রিবর্তন হয়নি। বটবৃ‌ক্ষের ছায়াত‌লে অবস্থিত ম‌ন্দির‌টি আজও স্বম‌হিমায় এলাকার ভক্ত‌দের কা‌ছে সমাদৃত।

Releated Posts

তিন বছরেরও বেশি সময় পর মণিপুর-অসম-নাগাল্যান্ড বাস পরিষেবা ফের চালু

ইম্ফল, ২১ আগস্ট (আইএএনএস): তিন বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর শুক্রবার ফের চালু হল মণিপুর, অসম ও…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

সহিংসতার জেরে শিলং-গুয়াহাটি ট্যাক্সি পরিষেবা স্থগিত, যাত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগ

শিলং, ২১ আগস্ট (আইএএনএস): শিলংয়ে সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর যাত্রী ও পরিবহণকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে শিলং-গুয়াহাটি রুটে…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

প্রবীণ নাগরিকদের শুভেচ্ছা হিমন্ত বিশ্ব শর্মার, কল্যাণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): প্রবীণ নাগরিক দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত প্রবীণ নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top