News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কর্মচারিদের বেতন বৈষম্য দূর করার বিষয়ে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত
Image

কর্মচারিদের বেতন বৈষম্য দূর করার বিষয়ে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: সংশোধিত বেতন বিধিমালা, ২০১৭-এর বিধান অনুযায়ী, বার্ষিক বেতন বৃদ্ধি বছরে একবার হয় ১ জানুয়ারি অথবা ১ জুলাই তারিখে। সেই অনুযায়ী, অনেক কর্মচারির ক্ষেত্রে বার্ষিক বেতন বৃদ্ধি পাওয়ার আগে পদোন্নতিজনিত বেতন বৃদ্ধি পাওয়ায় তাঁদের পরবর্তী বার্ষিক বেতন বৃদ্ধির তারিখ পরবর্তী বছরের ১ জানুয়ারি বা ১ জুলাই পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। এই তারিখ পিছিয়ে যাওয়ার ফলে কর্মচারিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং বেতন বৈষম্যও সৃষ্টি হয়েছে। যেখানে কোনও কোনও ক্ষেত্রে জুনিয়র কর্মচারি তাঁর সিনিয়র কর্মচারির তুলনায় বেশি বেতন পাচ্ছেন।

এই ধরনের বৈষম্য দূর করার লক্ষ্যে, ২০.০৮.২০২৬ তারিখে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যেসব কর্মচারির নিয়মিত পদোন্নতি/আর্থিক উন্নীতকরণের কারণে তাঁদের ডি এন আই  পরবর্তী বছরের ১ জানুয়ারি বা ১ জুলাই পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে, তাঁরা পরবর্তী বেতন বৃদ্ধির তারিখ  থেকে বেতন নির্ধারণের জন্য বিকল্প গ্রহণ করতে পারবেন। এই সিদ্ধান্ত অনুযায়ী, ত্রিপুরা সরকারের অর্থ দপ্তর একটি স্মারকলিপি জারি করেছে।

যেসব কর্মচারির ০১.০৪.২০১৭ তারিখের পর নিয়মিত পদোন্নতি/আর্থিক উন্নীতকরণের কারণে (এমএসিপি ব্যতীত) তাঁদের পরবর্তী বেতন বৃদ্ধির তারিখ (ডি এন আই) পরবর্তী বছরের ১ জানুয়ারি বা ১ জুলাই পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। তাঁরা এখন বেতন নির্ধারণের জন্য এই বিকল্প গ্রহণ করতে পারবেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে বহু কর্মচারি উপকৃত হবেন।

এখানে আরও উল্লেখ করা যেতে পারে যে, এর আগে ১৩.০৮.২০২৬ তারিখে অর্থ দপ্তর এমএসিপি -এর কারণে বেতন নির্ধারণের ক্ষেত্রে বিকল্প গ্রহণের সুযোগ সংক্রান্ত আরেকটি স্মারকলিপি জারি করেছিল এবং সেই বিকল্প গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত কাট-অফ তারিখ প্রত্যাহার করা হয়েছিল।

Releated Posts

উদয়পুরে আর কে পুর ও মহিলা থানা পরিদর্শনে ভারপ্রাপ্ত ডিজিপি জি এস রাও

উদয়পুর, ২১ আগস্ট: উদয়পুর মহকুমার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আর কে পুর থানা এবং মহিলা থানা পরিদর্শন করলেন…

ByByReshmi Debnath Aug 21, 2026

হেরোইন উদ্ধারের অভিযোগে কাঁকড়াবন পুলিশের অভিযান, আটক তিন যুবক

উদয়পুর, ২১ আগস্ট: গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধারের দাবিতে তিন যুবককে আটক করেছে কাঁকড়াবন থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 21, 2026

বিধানসভা অধিবেশন ঘিরে সরব জিতেন্দ্র চৌধুরী, আইনশৃঙ্খলা ও কর্মসংস্থান নিয়ে সরকারের সমালোচনা

আগরতলা, ২১ আগস্ট: আসন্ন বিধানসভা অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা, নারী নির্যাতন, কর্মসংস্থান এবং পিআরটিসি-সহ একাধিক…

ByByReshmi Debnath Aug 21, 2026

ত্রিপুরা বিজেপি-তে সাংগঠনিক রদবদল: ১০ জেলায় দায়িত্ব দেওয়া হলো নতুন প্রভারীদের

আগরতলা, ২১ আগস্ট: রাজ্য বিজেপির গঠনে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল শাসক দল বিজেপি। রাজ্যের ১০টি সাংগঠনিক জেলায় নতুন…

ByByReshmi Debnath Aug 21, 2026

Leave a Reply

Scroll to Top