News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বক্সনগরে চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু, তদন্তে পুলিশ
Image

বক্সনগরে চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু, তদন্তে পুলিশ

বক্সনগর, ২১ আগস্ট: ত্রিপুরার বক্সনগর বিধানসভার আশাবাড়ি এলাকায় চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি নারীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম শিল্পী আক্তার (৪১)। তিনি বাংলাদেশের কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার সাহেবাবাদ গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম আবুল কালাম।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই বৈধ পাসপোর্টের মাধ্যমে শ্রীমন্তপুর সীমান্ত চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন শিল্পী আক্তার। হৃদরোগের চিকিৎসার জন্য তিনি চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে প্রায় ১০ দিন আগে তিনি ত্রিপুরায় বক্সনগরের আশাবাড়ি এলাকায় বসবাসরত তাঁর বড় বোন নূরজাহান বেগমের বাড়িতে আসেন।

শুক্রবার বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিট নাগাদ আচমকাই অসুস্থ হয়ে পড়েন শিল্পী আক্তার। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গেছে, আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পর মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে।

ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। এদিকে, বৈধ নথিপত্র নিয়ে ভারতে আসা এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় সীমান্তবর্তী বক্সনগর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার যাবতীয় দিক খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top