News Flash

  • Home
  • দেশ
  • গাজোলে জাতীয় সড়কে তিনটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১
Image

গাজোলে জাতীয় সড়কে তিনটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১

গাজোল, ১৮ ফেব্রুয়ারি (হি. স.) : মালদার গাজোলের পঞ্চমুখী কালী মন্দির সংলগ্ন ৫১২ নম্বর জাতীয় সড়কে তিনটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের, গুরুতর জখম হয়েছেন দুইজন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম তপন পাহাড়িয়া (৩৭)। বাড়ি পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ি এলাকায়।

জানা গিয়েছে, বালুরঘাট থেকে দুটি খালি ট্রাক গাজোলের দিকে আসছিল। অন্যদিকে পূর্ণিয়ার গোলাপবাগ থেকে ভুট্টাবোঝাই করে ঘটনাস্থলের কাছেই বিশ মাইল এলাকায় যাচ্ছিল একটি ট্রাক। পঞ্চমুখী কালী মন্দিরের কাছে গাজোলের দিকে আসা ট্রাকদুটি একে অপরকে ওভারটেক করছিল। সেই সময় ভুট্টাবোঝাই ট্রাকটির সামনের ডান দিকের চাকা ফেটে যায়। এর ফলে ট্রাকটি রাস্তার মাঝখানে চলে আসে। যার জেরে উলটো দিক থেকে আসা ট্রাকদুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ভুট্টাবোঝাই ট্রাকটির। ভুট্টাবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান ট্রাকের চালক। অন্য দুটি ট্রাকের চালক এবং খালাসিরাও আহত হন। তাঁদের মধ্যে গুরুতর জখম দুজনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তড়িঘড়ি পাঠান গাজোল গ্রামীণ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাজোল থানার বিশাল পুলিশ বাহিনী। উদ্ধার কাজের জন্য নিয়ে আসা হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষের দুটি ক্রেন এবং একটি আর্থ মুভার। মৃত চালক দীর্ঘক্ষণ আটকে ছিলেন গাড়িতে। প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় ট্রাকের কেবিন থেকে উদ্ধার করা হয় মৃত চালকের দেহ। ভয়াবহ এই পথ দুর্ঘটনার জেরে প্রায় দুইঘণ্টা জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশি তৎপরতায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে জাতীয় সড়ক থেকে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

Releated Posts

দ্বিতীয় দফার ভোটের আগে ২৪ ঘণ্টায় ১,০৯৫ জনকে প্রতিরোধমূলক গ্রেফতার

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটের আগে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। গত ২৪…

ByByNews Desk Apr 27, 2026

মহিলাদের ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করেছে এনডিএ: তেজস্বী যাদবের অভিযোগ

পাটনা, ২৭ এপ্রিল (আইএএনএস): বিহারে শাসক এনডিএ জোটের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র জাতীয় কর্মসমিতির…

ByByNews Desk Apr 27, 2026

‘মমতার কথা কেন শুনবেন?’— ‘ভাড়া করা সমর্থক’ অভিযোগ খারিজ অমিত শাহের

বেহালা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভাড়া করা সমর্থক’ আনার অভিযোগকে সরাসরি খারিজ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Apr 27, 2026

তেলেঙ্গানায় এমএলসি হিসেবে শপথ নিলেন আজহারউদ্দিন ও কোদন্দরাম

হায়দরাবাদ, ২৭ এপ্রিল (আইএএনএস): তেলেঙ্গানার সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী মোহাম্মদ আজহারউদ্দিন এবং অধ্যাপক এম. কোদন্দরাম রেড্ডি সোমবার রাজ্যের বিধান…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top