News Flash

  • Home
  • দেশ
  • কুয়োয় পড়ল গাড়ি, মৃত্যু দুই যুবকের
Image

কুয়োয় পড়ল গাড়ি, মৃত্যু দুই যুবকের

আহমেদাবাদ, ১৭ ফেব্রুয়ারি (হি. স.) : গির সোমনাথ জেলার কোডিনারে একটি কুয়োয় পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে। রাতভর উদ্ধার অভিযানের পর শুক্রবার ভোররাতে গাড়িটিকে সফলভাবে কুয়ো থেকে বের করা হয়।

তথ্য অনুযায়ী, গভীর রাতে কোডিনার ফাচারিয়া গ্রামের পেট্রোল পাম্পের কাছে গাড়ির চালক স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর পর পাশের রেলিং ভেঙে গাড়িটি সরাসরি কুয়ায় পড়ে যায়। ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন ভিড় জমায়। খবর পেয়ে দমকল কর্মীরা পৌরসভার টিমসহ কোস্টগার্ডের দলও ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৬ থেকে ৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর গাড়িটি বের করা সম্ভব হলেও এতে থাকা দুই যুবককে বাঁচানো যায়নি। দুই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুই যুবকই মেহসানা জেলার ভাদনগরের বসিন্দা জানা গেছে।

Releated Posts

ফরিদাবাদের স্কুলে নৃশংস খুন, শিক্ষিকাকে ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত; অভিযুক্ত গ্রেফতার

ফরিদাবাদ, ৪ আগস্ট (আইএএনএস): হরিয়ানার ফরিদাবাদে এক বেসরকারি স্কুল চত্বরে ২৯ বছর বয়সি এক শিক্ষিকাকে প্রকাশ্যে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 4, 2026

গ্রেটার নয়ডায় ইলেকট্রনিক্স কারখানায় আগুন, উদ্ধার অভিযানে প্রাণ গেল দুই দমকলকর্মীর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার একটি ইলেকট্রনিক্স উৎপাদনকারী কারখানায় আগুন নেভানোর সময় দেওয়াল ও লোহার বিম…

ByByNews Desk Aug 4, 2026

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top