News Flash

  • Home
  • দেশ
  • এবার হাইকোর্টে জামিনের আবেদন নওশাদ সিদ্দিকীর
Image

এবার হাইকোর্টে জামিনের আবেদন নওশাদ সিদ্দিকীর

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি (হি. স.) : নিম্ন আদালতে জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি, তবে তাতে কোনও লাভ হয়নি। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা কেন হয়েছে, সেই প্রশ্নও তুলেছিলেন তিনি।এবার কলকাতা হাইকোর্টের জামিনের আর্জি জানালেন নওশাদ সিদ্দিকী

তাঁর গ্রেফতারির প্রায় এক মাস পার হয়ে গিয়েছে। ২১ জানুয়ারি তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পরে একের পর এক মামলা রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে। কখনও পুলিশ হেফাজতে, কখনও জেল হেফাজতে থাকছেন আইএসএফ বিধায়ক। শুক্রবারই হাইকোর্টে আবেদন জানানো হয় বিধায়কের তরফে।

হেয়ার স্ট্রিট থানার মামলায় গত বুধবার ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে নওশাদকে। এছাড়া কলকাতার পৃথক তিনটি থানাতে নওশাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়েছে। নিউমার্কেট থানার মামলায় নওশাদ সিদ্দিকীকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছিল পুলিশের তরফে। সেই আবেদন মঞ্জুর হয়। ফলে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতে থাকতে হবে।

গত ২১ জানুয়ারি ভাঙড়ের অশান্তির জের পৌঁছয় ধর্মতলায়। আইএসএফের কর্মী-সমর্থকেরা পথ অবরোধ শুরু করলে তাঁদের সরাতে যায় পুলিশ। তখনই পুলিশের সঙ্গে নওশাদ শিবিরের কার্যত খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা ধর্মতলা চত্বর। গ্রেফতার করা হয় নওশাদ আরও ১৮ আইএসএফ কর্মী-সমর্থককে।

Releated Posts

জামশেদপুরে কানাড়া ব্যাঙ্কে দিনদুপুরে ডাকাতি, নগদ ও সোনা লুট পাঁচ সশস্ত্র দুষ্কৃতীর

জামশেদপুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের জামশেদপুরে বৃহস্পতিবার দিনদুপুরে কানাড়া ব্যাঙ্কের একটি শাখায় বড়সড় ডাকাতির ঘটনা ঘটেছে। গোলমুড়ি এলাকার…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ড, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মোদির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রেটার নয়ডায় ডাবল ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 24, 2026

বৈশ্বিক করনীতি নির্ধারণে ব্রিকস-কে আরও বেশি ভূমিকা নিতে হবে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক করনীতির পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় ব্রিকস দেশগুলির কর প্রশাসনকে আরও শক্তিশালী যৌথ অবস্থান নিতে…

ByByNews Desk Sep 23, 2026

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top