News Flash

  • Home
  • দিনের খবর
  • ডিআরআই মুম্বই বিমানবন্দরে ১২ কেজি মাদক উদ্ধার, গ্রেফতার তিন
Image

ডিআরআই মুম্বই বিমানবন্দরে ১২ কেজি মাদক উদ্ধার, গ্রেফতার তিন

মুম্বই, ১৬ ফেব্রুয়ারি (হি. স.) ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক (মুম্বই) বিমানবন্দরে ১২ কেজি মাদক (হেরোইন) উদ্ধার করেছে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই) । বিমানবন্দরে বাজেয়াপ্ত মাদকের মূল্য প্রায় ৮৪ কোটি টাকা। তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে ডিআরআই দল।

এক মহিলা যাত্রী হারারে থেকে নাইরোবি হয়ে মাদক নিয়ে মুম্বই আসছেন বলে তথ্য পেয়েছিল ডিআরআই। সেই তথ্যের ভিত্তিতে ডিআরআই টিম মঙ্গলবার রাতে মুম্বাই বিমানবন্দরে নজরদারি করছিল। ডিআরআই দল তিনজনের লাগেজ তল্লাশি করে এবং তাদের ব্যাগ থেকে ১১ কেজি ৯৪ গ্রাম মাদক উদ্ধার করে। এরপরে, ডিআরআই রুকসানা বানো শাব্বির শেখ (২৯), আমির হুসেন সৈয়দ (৩৯) এবং রইস মির্জা (৩৭) কে গ্রেফতার করে।

তদন্তে জানা গেছে , দিল্লিতে একজন নাইজেরিয়ান নাগরিকের কাছে হেরোইন পাচার করছিলেন। এর আগে ধৃতেরা দিল্লিতে এক নাইজেরিয়ান নাগরিকের কাছে দুবার মাদক পাচার করেছে। ডিআরআই আধিকারিক জানিয়েছেন, এই চোরাচালানের সঙ্গে একটি আন্তর্জাতিক চক্র জড়িত। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Releated Posts

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026

দেওরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লুটের সোনার হার

দেওরিয়া, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুই ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার…

ByByNews Desk Aug 1, 2026

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top