News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ডিমা হাসাও জেলায় পিএমএওয়াই সুবিধাভোগীদের হাতে প্রথম কিস্তির অনুমোদনপত্র বিতরণ
Image

ডিমা হাসাও জেলায় পিএমএওয়াই সুবিধাভোগীদের হাতে প্রথম কিস্তির অনুমোদনপত্র বিতরণ

হাফলং (অসম), ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) সংক্ষেপে পিএমএওয়াই-এর অধীনে ডিমা হাসাও জেলায় সুবিধাভোগীদের হাতে প্রথম কিস্তির অনুমোদন পত্র আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বৃহস্পতিবার হাফলং জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে ডিমা হাসাও জেলার পাঁচটি উন্নয়ন খণ্ডের মোট ২ হাজার ৫৬১ জন সুবিধাভোগীকে প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-র অধীনে প্রথম কিস্তির অনুমোদন পত্র তুলে দেন অনুষ্ঠানের প্ৰধান অতিথি উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীন গ্রামোন্নয়ন দফতরের কার্যনির্বাহী সদস্য গলোঞ্জ থাওসেন।

এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিকল্পনা পর্ষদের উপাধ্যক্ষ ধনপাইনন থাওসেন, উত্তর কাছাড় পার্বত্য পরিষদের প্রধানসচিব টিটি দাওলাগাপু, পার্বত্য পরিষদের ডেপুটি সেক্রেটারি তথা জেলা গ্রমোন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত প্রকল্প অধিকর্তা মেঘঞ্জয় থাওসেন প্রমুখ।

Releated Posts

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top