News Flash

  • Home
  • দিনের খবর
  • বিগত ৭৫ বছরে বিশ্বের সেরা পুলিশ বাহিনী হিসাবে আবির্ভূত হয়েছে দিল্লি পুলিশ : অমিত শাহ
Image

বিগত ৭৫ বছরে বিশ্বের সেরা পুলিশ বাহিনী হিসাবে আবির্ভূত হয়েছে দিল্লি পুলিশ : অমিত শাহ

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): বিগত ৭৫ বছরে বিশ্বের সেরা পুলিশ বাহিনী হিসাবে আবির্ভূত হয়েছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের ভূয়সী প্রশংসা করে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, দিল্লি পুলিশের কার্যকারিতা সম্পূর্ণ বদলে গিয়েছে। বৃহস্পতিবার দিল্লিতে দিল্লি পুলিশের ৭৬ তম রাইজিং ডে প্যারেডে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এদিন বলেছেন, এটা আমার জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত যে আমি ৭৫ বছরেরও বেশি সময়ের উত্তরাধিকারের অংশ। দিল্লি পুলিশ স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত নিজেদের কাজের জন্য পরিচিত এবং সমগ্র দেশ প্রশংসা করেছে।

পুলিশ ইকোসিস্টেমের কথা স্মরণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, স্বাধীনতার পূর্বে পুলিশের কাজ নাগরিকদের সেবার দিকে মনোযোগ দিত না। পুলিশ শুধুমাত্র ব্রিটিশদের স্বার্থ নিশ্চিত করেছে। তিনি বলেন, স্বাধীনতার পর দিল্লি পুলিশ সার্ভিস শান্তি, সেবা এবং ন্যায়বিচারের সূত্র ধরে এগিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, ভারতের আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ২০১৪ সাল থেকে ইতিবাচক উন্নতি দেখেছে। আগে কাশ্মীরে প্রতিদিন বিক্ষোভ, পাথর নিক্ষেপ এবং বিপ্লবের ঘটনা ঘটত। বর্তমানে কাশ্মীর পর্যটকে পরিপূর্ণ।

Releated Posts

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top