News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজ্যপালের সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে অব্যাহতি দিল নবান্ন
Image

রাজ্যপালের সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে অব্যাহতি দিল নবান্ন

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : টানাপোড়েন শেষ। অবশেষে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের প্রধান সচিবের পদ থেকে অব্যাহতি দেওয়া হল নন্দিনী চক্রবর্তীকে। তাঁকে বুধবার নবান্ন ‘রিলিজ’ করেছে বলে সূত্রের খবর। আরও খবর, নন্দিনী চক্রবর্তীকে পর্যটন দপ্তরের সচিব পদে আনা হয়েছে। আগেই তাঁকে ছাড়তে চেয়ে রাজভবনের তরফে নবান্নকে জানানো হয়েছিল। কিন্তু নবান্ন এই অফিসারকে সরাতে চায়নি। পরে অবশ্য রাজ্যপালের সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত বদল করা হয় বলে সূত্রের খবর।

আসলে রাজ্যপালের প্রধান সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরানো নিয়ে ইতিমধ্যে বেশ চাপানউতোর পরিস্থিতি তৈরি হয়েছিল রাজভবন ও নবান্নের মধ্যে। রাজভবন তাঁকে রিলিজ করার কথা নবান্নকে জানালেও নবান্নের নির্দেশ ছিল, রাজভবনে কাজ করুন নন্দিনী। মঙ্গলবারও নন্দিনী চক্রবর্তী অফিসের কাজ করেছেন। আর তা নিয়ে রাজ্য ও রাজ্যপালের মধ্যে ফের সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে কি না, তা নিয়েও গুঞ্জন তৈরি হয় ওয়াকিবহাল মহলে।

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top