News Flash

  • Home
  • দেশ
  • কুশমণ্ডিতে টোটো থেকে পড়ে মহিলার মৃত্যু, জখম ৪
Image

কুশমণ্ডিতে টোটো থেকে পড়ে মহিলার মৃত্যু, জখম ৪

কুশমণ্ডি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : দক্ষিণ দিনাজপুরের কালিকামড়া মোড়ের কাছে টোটো থেকে পড়ে মৃত্যু হল এক মহিলার। জখম হয়েছেন তিন শিশু সহ মোট চারজন। মৃতার নাম শিরিন আক্তার বানু (৩৬)। বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার লক্ষ্মীপুর গ্রামে।

জানা গিয়েছে, ওই মহিলার বাবা আব্দুল মিয়াঁর বুনিয়াদপুরের একটি নার্সিংহোমে কয়েকদিন আগে অপারেশন হয়। শনিবার রায়গঞ্জ থেকে দুই ছেলে-মেয়েকে নিয়ে শিরিন বাপের বাড়ি রসুলপুর গ্রামে আসেন। এদিন সকালে ছোট বোন দিলরুবা পারভিনকে নিয়ে নার্সিংহোমে অসুস্থ বাবাকে খাবার দিতে রওনা হন তিনি। বুনিয়াদপুরগামী একটি টোটোতে চেপে যাওয়ার সময় কালিকামড়া মোড়ের কাছে টোটো থেকে পড়ে যান শিরিন। রক্তাক্ত অবস্থায় দুর্ঘটনার বেশ কিছুক্ষণ পর তাঁকে কুশমণ্ডি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কুশমণ্ডি থানার আইসি তপন পাল জানিয়েছেন, দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

Releated Posts

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026

পশ্চিম এশিয়ার উত্তেজনার মধ্যেও জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই, দাবি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরীর

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার ফলে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে অস্থিরতা দেখা দিলেও ভারত পরিস্থিতি…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top