News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরায় একটি ইঞ্জিনে দুই চালকের সরকার চলছে : শতরূপ
Image

ত্রিপুরায় একটি ইঞ্জিনে দুই চালকের সরকার চলছে : শতরূপ

আমবাসা(ত্রিপুরা), ১৪ ফেব্রুয়ারি (হি. স.) : বিজেপি দাবী করছে রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। কিন্তু আসলে এই সরকারটা একটি ইঞ্জিনের। চালক দুইজন। বিপ্লব কুমার দেব। আর আরেকজন মানিক সাহা। মঙ্গলবার সরব প্রচারের শেষদিনে ৪৬ সুরমা কেন্দ্রের সিপিএম প্রার্থী অঞ্জন দাসের সমর্থনে আয়োজিত জনসভায় বললেন পশ্চিমবাংলার সিপিএম নেতা শতরূপ ঘোষ। স্থানীয় মরাছড়া বাজারে এবং শান্তিরবাজারে।

এদিনের সভায় ব‍াম কংগ্রেস জোট সমর্থিত সিপিএম প্রার্থী অঞ্জন দাসের সমর্থনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শতরূপ। উনার বক্তব্য তিনি বলেন, “বিজেপি দাবী করছে রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের বিজেপি সরকার। কিন্তু মানুষ দেখছেন রাজ্যে একটাই ইঞ্জিনের সরকার চলছে। চালক রয়েছেন দুইজন। একজন বিপ্লব কুমার দেব আর আরেকজন মাণিক সাহা। এতে সাধারণ মানুষের দুর্দশা চরম আকার ধারণ করেছে। মানুষের ন‍াভিশ্বাস উঠেছে। মানুষ এই অপশাসন থেকে মুক্তি চাইছেন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্য নেতারা যতই প্রতিশ্রুতি দিচ্ছেন তাতে মানুষ ভুলছেন না”।
শতরূপ আরও দাবী করেন এই সরকার মানুষের কল্যাণে অনেক কিছুই করতে পারত। রাজ্যে এইমস হতে পারত। পরিকাঠামো উন্নত হতে পারত। আরও একটা উড়াল পুল হতে পারত। কিন্তু কিছুই হয় নি। চাকুরীর নামে চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে। মানুষ ঠিক করেছেন এই সরকারটাকে এবার ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলবেন।

এদিন উল্লেখযোগ্য সংখ্যায় মানুষ কর্মসূচীতে উপস্থিত ছিলেন।

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top