News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরা বিধানসভা নির্বাচন : সরব প্রচার সমাপ্ত ,সমস্ত রাজনৈতিক দল এখন ভোটের অপেক্ষায়
Image

ত্রিপুরা বিধানসভা নির্বাচন : সরব প্রচার সমাপ্ত ,সমস্ত রাজনৈতিক দল এখন ভোটের অপেক্ষায়

আগরতলা,১৪ ফেব্রুয়ারি(হি.স.): মঙ্গলবার বিকেল চারটায় ২০২৩ বিধানসভা নির্বাচনে সরব প্রচার সমাপ্ত হয়েছে। সমস্ত রাজনৈতিক দল আজ দিনভর সরব প্রচার শেষ হওয়ার মুহূর্ত পর্যন্ত ঝড়ো প্রচার চালিয়েছে। প্রত্যেক জনগনের কাছে নিজেদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে।

মঙ্গলবার সরব প্রচারের শেষ দিনে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার শুরু হয়ে গিয়েছিল।জোর কদমে প্রচার চালিয়েছে বিকেল চারটা অব্দি। এদিন বিজেপি, কংগ্রেস, সিপিএম, তিপ্রা মথার মনোনীত প্রার্থী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজ নিজ কেন্দ্র থেকে ভোট প্রচার সম্পর্ন্ন করে নিয়েছে।এখন সমস্ত রাজনৈতিক দলভোটের দিনের জন্য প্রহর গুনছে।

আজ বিকেল ৪টা থেকে১৪৪ ধারা জারি হয়ে গেছে গোটা রাজ্যে। ১৭ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে নির্দেশ নির্বাচন কমিশনের। আইন শৃখলা রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আধা সামরিক বাহিনী সহ নিরাপত্তা বাহিনীর টহল ধারী চলছে গোটা রাজ্যে।ভোটারদের পাশাপাশি প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষে সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান নির্বাচন কমিশন।

Releated Posts

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজীব ভট্টাচার্যের

নয়াদিল্লি, ২৭ জুলাই: আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সাক্ষাৎকালে ত্রিপুরার বর্তমান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

ডিজিপির অস্বাভাবিক মৃত্যু: রাজ্যপালের দ্বারস্থ সিপিআই(এম)

আগরতলা, ২৭ জুলাই: ডিজিপি অনুরাগ ধানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ত্রিপুরা হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে রাজ্যপালর…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

কুমারঘাটে যৌথ অভিযানে ৩৮ কৌটা ব্রাউন সুগার উদ্ধার, আটক ২

আগরতলা, ২৭ জুলাই : নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top