News Flash

  • Home
  • দেশ
  • বর্তমান চাহিদা ও আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে পুলিশ প্রযুক্তি মিশন চালু করা হয়েছে : অমিত শাহ
Image

বর্তমান চাহিদা ও আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে পুলিশ প্রযুক্তি মিশন চালু করা হয়েছে : অমিত শাহ

কারনাল, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার হরিয়ানার কারনালের মধুবনে হরিয়ানা পুলিশ অ্যাকাডেমিতে সে রাজ্যের পুলিশের ব্যতিক্রমী পরিষেবার স্বীকৃতিস্বরূপ হরিয়ানা পুলিশকে প্রেসিডেন্টস কালার উপহার দিয়েছেন। দেশের সেবায় অসামান্য স্বীকৃতিস্বরূপ সামরিক অথবা পুলিশ ইউনিটকে দেওয়া সর্বোচ্চ সম্মানই হল প্রেসিডেন্টস কালার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারও।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন নিজের বক্তৃতায় বলেছেন, বর্তমান চাহিদা ও ভবিষ্যতের আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে পুলিশ প্রযুক্তি মিশন চালু করা হয়েছে । তিনি বলেছেন, এই প্রকল্পের অধীনে, কনস্টেবল থেকে ডিজিপি, সবাইকে প্রযুক্তিগত শিক্ষা দেওয়া হবে যাতে এটি অপরাধ নিরসনে ব্যবহার করা যায়।

২০১৯ সালের পুলওয়ামা হামলায় শহিদদের স্মরণ করে অমিত শাহ বলেছেন, ২০১৯ সালে পুলওয়ামায় একটি সন্ত্রাসী হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছিলেন। আমাদের দেশের প্রতিরক্ষা ইতিহাসে এই ৪০ জন অফিসারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি সমগ্র দেশের পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানাই।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top